Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ফুলতলী ইসলামিক সেন্টারের নতুন কমিটি গঠন

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: January 4, 2025 | 12:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ফুলতলী ইসলামিক সেন্টারের বার্ষিক সাধারণ সভা গত ২৯ শে ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। গঠন করা হয়েছে নতুন কমিটি। ফুলতলী ইসলামিক সেন্টারের ফার্স্ট ফ্লোরে সেন্টারের ফাউন্ডার মেম্বার, লাইফ মেম্বার, জেনারেল মেম্বার, অনারারী মেম্বার এবং আসহাবে বদর মেম্বারের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সেন্টারের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শরিয়ত খানের সঞ্চালনায় ও বোর্ড অব ট্রাষ্টি’র চেয়ারম্যান আজিমুর রহমান বোরহান এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সেন্টারের লাইফ মেম্বার হাফিজ মওলানা জুবায়ের আহমেদ রাজু। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এক্সিকিউটিভ কমিটির সভাপতি সৈয়দ মুহিতুর রহমান সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেন্টারের লাইফ মেম্বার, ইমাম ও খতিব আল্লামা সৈয়দ সাজেদুল হক, সাবেক ইমাম ও খতিব, লাইফ মেম্বার মাওলানা সাব্বির আহমেদ।
সভায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনক’র ভারপ্রাপ্ত সেক্রেটারি রোকন হাকিম, দারুস সালাম মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুকিত, মসজিদ আল ফেরদৌস নিউ জার্সি’র ইমাম ও খতিব হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুস মঞ্জলালী, বাংলাবাজার ইসলামিক সেন্টার হিফজুল কোরআন মাদ্রাসার পরিচালক হাফিজ মাওলানা বদরুল আলম, কমিউনিটি এক্টিভিস্ট সৈয়দ জুবায়ের আলী, দারুল আমান ইসলামিক সেন্টারের সেক্রেটারি বদরুল সিদ্দিকী, জয়নাল আবেদীন, হাফিজ ইবাদুর রহমান, মাওলানা শাহান শাহ এহিয়া, মোহাম্মদ খালেদুর রব, মাওলানা মুহিবুর রহমান, দারুস সুন্নাহ মাদ্রাসার পরিচালক হাফিজ মাওলানা মিনহাজুর রহমান চৌধুরী, মাওলানা বুরহান উদ্দিন, আলহাজ্ব নুরুল ইসলাম, আল-ইসলাহ ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব এডভোকেট মওলানা মোহাম্মদ আশিক আহমদ খান, মাওলানা মনসুর আহমেদ, আবদুল জলীল, ইকবাল হোসাইন, হাফিজ পার্ভেজ সিদ্দীক, হাফিজ আব্দুল মুক্তাদির মনাফ, আব্দুল রাজ্জাক, ক্বারী মাহবুবুর রহমান, ক্বারী খালেদ, ক্বারী আবিদুর রহমান, হাফিজ মোহাম্মদ আবদুর রব, আব্দুল্লাহ মকবুল ইসলাম, সালেহ আহমেদ, মাওলানা মোহাম্মদ উদ্দীন, মোহাম্মদ শাফাত খান, ড. কাওসার আহমেদ, হাফিজ নজম উদ্দীন আহমেদ, হাফিজ রওশন আহমেদ, প্রফেসর আমীরুল ইসলাম, তোফায়েল চৌধুরী, মদব্বির এইচ মিয়া, মুহিব মোশাহিদ, শাহাব ইউ চৌধুরী, সৈয়দ আফজালুর রহমান, শরীফ রহমান, দেলওয়ার হোসেন, হাসান চৌধুরী, সিরাজুল ইসলাম মাহমুদ, আহমেদ শাকাওয়াত হুসেন প্রমুখ।
সভার আলোচ্য বিষয়সূচী ছিলো আর্থিক প্রতিবেদন উপস্থাপন, সংবিধান সংশোধন ও কমিটি গঠন। বিপুল সংখ্যক সাধারণ সদস্যদের উপস্থিতিতে সভায় ফিনান্সিয়াল রিপোর্ট উপস্থাপন করেন ট্রেজারার আলমগীর হুসাইন। প্রস্তাবিত সংবিধান সংশোধনী ড্রাফট উপস্থাপন করেন এবং সংবিধান সংশোধনীর উপর সদস্যদের আনীত বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংবিধান সংশোধনী সাব-কমিটির চেয়ারম্যান, সেন্টারের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাদাত খান।
ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আজিমুর রহমান বোরহান উপস্থিত সদস্যদের সম্মতি দেয়ার অনুরোধের প্রেক্ষিতে উপস্থিত দুই তৃতীয়াংশের অধিক সদস্যের সম্মতিক্রমে প্রস্তাবিত সংবিধান সংশোধনী ড্রাফট গৃহীত হয়। সংশোধিত সংবিধানের আলোকে ফুলতলী ইসলামীক সেন্টারের পার্মানেন্ট ২৫ জন বোর্ড অব ট্রাষ্টি মেম্বারের নাম প্রস্তাব করেন ফুলতলী ইসলামীক সেন্টারের ট্রেজারার আলমগীর হোসাইন। উপস্থিত দুই তৃতীয়াংশের অধিক সদস্যের সম্মতিক্রমে উল্লেখিত ২৫ জন বোর্ড অব ট্রাষ্টি মেম্বারের নাম গৃহীত হয়।
নির্বাচিত বোর্ড অব ট্রাস্টি মেম্বার : আজিমুর রহমান বুরহান, এমডি মুতাহির হোসাইন, আবদুল জলিল, মোহাম্মদ শোয়েব আহমেদ, সৈয়দ মাহবুব সুমন, সৈয়দ মুহিতুর রহমান সুহেল, আতিকুল এইচ আহমেদ বেলাল, আলহাজ্ব মোহাম্মদ শরিয়ত খান, মালিক শেখ, আলমগীর হোসাইন, লুৎফুর রহমান রুহেল, মোহাম্মদ এহিয়া মেন্দি, আবদুল কাদির লিপু, সৈয়দ সায়েম, কাজী হোসাইন বাবলু, আব্দুল চৌধুরী শপন, মীর শাফি উদ্দিন, রফিক আহমেদ, সিয়াম ইসলাম, নোমান শেখ, ডা. কাওসার আহমেদ, হাফিজ বদরুল আলম, মোহাম্মদ তাজিম উদ্দিন, জামাল চৌধুরী এবং ইসলাম সাইদ। সেন্টারের জেনারেল মেম্বার, প্রিন্সিপাল মাওলানা আবদুল নূর নির্বাচিত ২৫ জন বোর্ড অব ট্রাষ্টি মেম্বারকে সম্মানিত সদস্যদের উপস্থিতিতেই শপথ বাক্য পাঠ করান।
শেষে সভার সভাপতি আজিমুর রহমান বোরহানের সমাপনী বক্তব্য ও আল্লামা সৈয়দ সাজেদুল হকের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।
সাধারণ সভার শেষে নামাজের পর বোর্ড অব ট্রাষ্টির চেয়ারম্যান আজিমুর রহমান বোরহানের সভাপতিত্বে ট্রাস্টি বোর্ডের প্রথম মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে নতুন সংবিধানের আলোকে ৯ সদস্য বিশিষ্ট এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV