Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নতুন সংগঠন চিটাগং রাইজিং স্টারস

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: January 4, 2025 | 1:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে চট্টগ্রামবাসীকে নিয়ে আরেকটি নতুন সংগঠনের ঘোষণা দেয়া হয়েছে গত ২৯ ডিসেম্বর। নতুন সংগঠনের নাম দেয়া হয়েছে চিটাগং রাইজিং স্টারর্স। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে বিপুল সংখ্যক চট্টগ্রামবাসীর উপস্থিতিতে নতুন সংগঠনের আহবায়ক কমিটির নাম ঘোষণা করা হয়।

আহবায়ক কমিটির সদস্যরা হলেন- আহবায়ক মীর কাদের রাসেল, সদস্য সচিব মোহাম্মদ ইকবাল হোসাইন, সদস্য সরওয়ার আলম, মোহাম্মদ এম বিল্লাহ, আব্দুল হালিম মিসবাহ, ইকবাল হোসেন ভুইয়া, মোহাম্মদ জে আবেদীন, মোহাম্মদ সুমান উদ্দীন, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ হারুর অর রশীদ, মোহাম্মদ শাহানুর আলী, মোহাম্মদ জাবেদ হোসেন, রবিউল চৌধুরী, মোহাম্মদ এম মিয়া, মোহাম্মদ আজম, ইফতেখার আলম, নূর উদ্দীন, সৈয়দ সালাউদ্দিন, আব্দুল আজিজ ইমন ও মোহাম্মদ ইয়াসীন।
অনুষ্ঠানে চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। যার মধ্যে বেশ কয়েকজন রয়েছেন যারা চট্টগ্রাম সমিতির নেতৃত্বে ছিলেন। অনুষ্ঠানে বক্তারা নতুন সংগঠন করাকে স্বাগত জানান এবং নতুন আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমরা এই সংগঠনে হিংসা-বিদ্বেষ চাই না। বিভক্তি চাই না। অনৈক্য চাই না। আমরা সুন্দরভাবে সৌহার্দ্য সম্প্রীতির মধ্যে এগিয়ে যেতে চাই। সংগঠন করতে গেলে নানাবিধ মতামত থাকবে। সবার মতামতকে আমাদের গুরুত্ব দিতে হবে এবং সকলের মতামতের ভিত্তিতে সংগঠন পরিচালনা করতে হবে।
যুক্তরাষ্ট্র’র অন্যতম আঞ্চলিক সংগঠন চট্টগ্রাম সমিতির অচলাবস্থা এখানো কাটেনি। দুটো অংশ এখনো নিজেদের বৈধ বলে দাবি করে পাল্টাপাল্টি অনুষ্ঠান করে যাচ্ছে। এরই মধ্যে চট্টগ্রামবাসীকে নিয়ে আরেকটি নতুন সংগঠনের ঘোষণা দেয়া হল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ