Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের নাগরিক সাইদকে মারধর করে রক্তাক্ত করার নিন্দা ও প্রতিবাদ গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: January 11, 2025 | 2:11 PM

নুরুল ইসলাম : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ৮ ই জানুয়ারী রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের নাগরিক সাইদ উদ্দিনকে মারধর করে রক্তাক্ত করা ও সাইদের বাবা গিয়াস উদ্দিন, মা বেগম মনোয়ারা, ভাই মোহাম্মদ মহি উদ্দিন এবং গিয়াস উদ্দিনের পুত্রবধূ ইপসা জান্নাতুল নাঈমকে হেনস্তা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৃটেনের সামাজিক ও কমিউনিটি সংগঠন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, কো- কনভেনার, মসুদ আহমদ,সদস্য সচিব,ডঃ মুজিবুর রহমান,ও অর্থ সচিব,এম আসরাফ মিয়া,সহ সংগঠন ১২ টি রিজিওনাল ও বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবাহিনীর কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এবং আনসার বাহিনীর সদস্য কর্তৃক একজন যাত্রীকে ওরা ১০/ ১২ জন মিলে নির্মমভাবে মারধর করে রক্তাক্ত করায় সমগ্র বিশ্বে বসবাসকারী প্রবাসীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
এটা কেনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না ঘটনা যাই ঘটুক আইনের নিজস্ব ধারাবাহিকতা বজায় রেখে কর্তব্য পালন করা উচিত ছিলো বলে উল্লেখ করে শাহজালাল বিমানবন্দরে প্রবাসীর ওপর বর্বরোচিত হামলা ও রক্তে রঞ্জিত করা এবং নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো সহ সঠিক তদন্তের মাধ্যমে এর সাথে জড়িত দুষ্কৃতিদের দৃষ্টান্তমূলক শাস্তি জানিয়েছেন প্রবাসী নেতারা।
প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। তারা পরিশ্রমের ঘাম ঝরিয়ে, কষ্ট সহ্য করে দেশের জন্য রেমিট্যান্স পাঠান, অথচ প্রবাসীদের সঙ্গে এইসব আচরণ কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না বলে উল্লেখ করে
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর সহ প্রবাসী নেতৃবৃন্দ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটি র সদস্যদের (বিমান বাহিনী) হাতে এয়ারপোর্টে যাত্রী বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের নাগরিক সাইদ উদ্দিন নামক একজন রেমিটেন্স যোদ্ধার সাথে বাকবিতণ্ডতার কারণে নির্মম মারধোর করে রক্তাক্ত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, কিউআরএফ ও আনসারের ১০/১২ জনের মতো সদস্য চারদিক থেকে ঘিরে ধরে সাইদ উদ্দিনকে মারধর করছে, এ সময় একজন নারী চিৎকার করে তাঁকে বাঁচানোর চেষ্টা করছিলেন। অপর একটি ভিডিওতে দেখা যায়, মারধরে সাইদের মুখমণ্ডল রক্তাক্ত হয়েছে। মুখের নিচে ও বাঁ চোখের পাশে রক্ত লেগে আছে।
বিমানবন্দরে কিউআরএফ ও আনসার এর পোষাক পরা যারা এ ঘটনার সাথে জড়িত, “এই সব ষ্টুপিডদেরকে অবিলম্বে গ্রেফতার করে সঠিক তদন্তের মাধ্যমে দুষ্কৃতিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানিয়েছেন।।
উল্লেখ্য যে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের চারজন এবং বাংলাদেশের এক নাগরিককে হেনস্তা করা হয়েছে। এর মধ্যে নরওয়ের একজনকে মারধর করে রক্তাক্ত করা হয়েছে।
বিমানবাহিনীর কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এবং আনসার বাহিনীর সদস্যরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ৮ ই জানুয়ারী বুধবার রাত আটটার দিকে বিমানবন্দরের আগমনী ক্যানপি-২ এলাকায় এ ঘটনা ঘটে।এই পাঁচ যাত্রী নরওয়ে থেকে কাতারের দোহা হয়ে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে (কিউআর-৬৩৮) ঢাকায় এসেছেন। তাঁদের গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ