নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম ভুইয়া
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের সর্ববৃহৎ ও আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম ভুইয়া।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ১৩ জানুয়ারি জরুরি প্রয়োজনে সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাংলাদেশে যাওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী সহ-সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন । সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী নিউইয়র্কে ফিরে আসার আগ পর্যন্ত আবুল কালাম ভুইয়া ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন ।
এদিকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে আবুল কালাম ভুইয়া এই দায়িত্ব সঠিকভাবে পালনে সংগঠনের সকল কর্মকর্তা সহ প্রবাসীদের সহযোগিতা কামনা করছেন।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল