Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মুনার লিডারশীপ এডুকেশন সেশন : অনৈতিক কাজ পরিহার করার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: January 31, 2025 | 1:26 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা)’র লিডারশীপ এডুকেশন সেশনে আলোচকবৃন্দ বলেছেন, দুনিয়া জীবন খুবই সীমিত, মানুষের আসল স্থান হলো আখেরাত। আখেরাতের অনন্ত জীবন সুন্দর ও স্বার্থক করার লক্ষ্যে দুনিয়াতে অনৈতিক কাজ পরিহার করা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব। গত ২৬ জানুয়ারী দিন ব্যাপী এডুকেশন সেশনে বক্তারা এসব কথা বলেন।
নিউইয়র্কে মুনা সেন্টার জ্যামাইকা (মসজিদ আর রাইয়্যান)’র অনুষ্ঠিত এডুকেশন সেশনে সভাপতিত্ব করেন নিউইয়র্ক নর্থ জোনের সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান। পুরুষ ও মহিলা প্রায় চারশত লোকের উপস্থিতিতে বিষয় ভিক্তিক আলোচনা করেন, মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন, ন্যাশনাল ভাইস-প্রেসিডেন্ট ডা: সাইদুর রহমান চৌধুরী, হারুন অর রশীদ, ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী, ন্যাশনাল এসিস্টেন এক্সিকিউটিভ ডাইরেক্টর আব্দুল্লাহ আল আরিফ প্রমুখ। উপস্থিত ছিলেন ন্যাশনাল এসিস্টেন ফাইন্সাস ডাইরেক্টর শেখ জালাল উদ্দিন।
অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন নর্থ জোনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার ও সহ সাধারণ সম্পাদক দিদারুল আলম। আলোচকবৃন্দ বলেন, দ্বীন ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহর খাঁটি বান্দাহ হিসেবে গড়ে তোলা। ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করা এবং তার পাশাপাশি উন্নত নৈতিক চরিত্র গঠন ও উত্তম আচার ব্যবহার অবলম্বনে নিরলস প্রচেষ্টা চালিয়ে ঈমানের উচ্চতর পর্যায়ে উপনীত করার জন্যই আমাদের মাঝে আল্লাহ তা’আলা তাঁর প্রিয় নবীকে প্রেরণ করেছেন। তারা বলেন, রাসূল (সা.) স্বয়ং ছিলেন উত্তম নৈতিক চরিত্রের সর্বোক্তম উদাহরণ। সুতারাং ইসলামের কাজে নিয়োজিত প্রত্যেককে আল্লাহ ও তাঁর রাসুল (সা:) এর আর্দশে পরিচারিত হতে পারলেই দুনিয়া ও আখেরাতে সফলতা সম্ভব হবে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রসেফর দেলোয়ার মজুমদার, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, এডভোকেট আবুল হাসেম, নূরুস সামাদ চৌধুরী, মোহাম্মদ আব্দুল্লাহ, কায়কোবাদ কবির প্রমুখ।

Situs Streaming JAV