নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশী মালিকানাধীন ক্যালেকা’স অটো রিপেয়ার অ্যান্ড বডি শপে নাইট শিফট চালু (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের ২২৩৬ ক্রস ব্রঙ্কস এক্সপ্রেসওয়ে এলাকার ক্যালেকা’স অটো রিপেয়ার অ্যান্ড বডি শপে নিয়মিত ডে শিফটের পাশাপাশি নাইট শিফট (সকাল ৮টা থেকে ভোররাত ৪টা পর্যন্ত) চালু হয়েছে। এ উপলক্ষে গত ৩১ জানুয়ারী শুক্রবার বাদজুমা বাংলাদেশী-আমেরিকান তরুণ ব্যবসায়ী ও কার স্পেশালিস্ট জুলফিজার আকতার জুয়েলের মালিকানাধীন ব্রঙ্কসের অন্যতম বৃহত এ অটো রিপেয়ার কারখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির আয়োজনে শুভ কামনা জানাতে উপস্থিত হন নিউইয়র্কের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ক্যালেকা’স অটো রিপেয়ার অ্যান্ড বডি শপ’র কর্ণধার জুলফিজার আকতার জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া মাহফিল পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। এসময় দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, কমিউনিটি এক্টিভিস্ট শেখ জামাল হুসেন, আব্দুর রহিম, নুরুল ইসলাম মিলন প্রমুখ।
ক্যালেকা’স অটো রিপেয়ার অ্যান্ড বডি শপ’র কর্ণধার জুলফিজার আকতার জুয়েল বলেন, প্রবাসী বাংলাদেশী সহ সকলকে উন্নতমানের সেবা প্রদানের লক্ষে ব্রঙ্কসের অন্যতম বৃহত অটো রিপেয়ার কারখানাটি গড়ে তুলতে পেরে মহান আল্লার নিকট শুকরিয়া আদায় করছি। তিনি বলেন, দীর্ঘ দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আধুনিকতার ছোয়ায় প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। জুয়েল জানান, তারা সব ধরণের দেশীয় এবং আমদানীকৃত গাড়ী, ছোট ট্রাক এবং ভ্যান রিপেয়ারের কাজ করেন। কম্পিউটার ডাইগনোস্টিক সার্ভিসসহ সব ধরণের কার সার্ভিসিং এবং বডিশপের ব্যবস্থা রয়েছে এখানে। তাদের সেবার মধ্যে রয়েছে ব্রেক চেঞ্জ, ওয়েল চেঞ্জ অ্যান্ড লুব, মেইনটেনেন্স, সার্ভিস অ্যান্ড রিপেয়ার. টাইমিং বেল্ট, টোইং সার্ভিস, মাফলার অ্যান্ড এক্সাস্ট, ট্রান্সমিশান রিপেয়ার. চেক ইঞ্জিন লাইট, এসি/হিটিং, ইলেকট্রিক্যাল, ইঞ্জিন চেঞ্জ ইত্যাদি।
জুলফিজার আকতার জুয়েল জানান, একই ছাদের নীচে তাদের এখানে অনেক সেবা প্রদানের ব্যবস্থা রয়েছে। তারা সব ধরণের দেশীয় এবং আমদানীকৃত গাড়ী ক্রয়-বিক্রয় ও ভাড়া প্রদান করে থাকেন। তাদের এখান থেকে ব্রোকারেজ, টিএলসি ইন্স্যুরেন্স সেবা প্রদান করা হয়। উবার, লিফট, ভায়া এবং অন্যান্য বেস সুবিধাও রয়েছে।
তিনি বলেন, শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই নয়, সেবার মানসিকতা নিয়েই কাজ করছেন তারা। কমিউনিটিকে সাশ্রয়ী মূল্যে উন্নত সেবা প্রদান তাদের লক্ষ। তিনি জানান, যে কোন মডেলের ব্র্যান্ড নিউ গাড়ি সার্ভিসিংয়ে ডিলারের চাইতেও সাশ্রয়ী সেবা প্রদানে বদ্ধপরিকর তারা। পূর্বে সপ্তাহের সোমবার থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত খোলা ছিল। বর্তমানে গ্রাহকদের সুবিধার্থে সপ্তাহের ৭দিনই সকাল ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত খোলা থাকছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিউইয়র্কে অটো রিপেয়ার ব্যবসায়ী হিসেবে জুয়েল এ সেক্টরে ইতোমধ্যে অনেক সুনাম অর্জন করেছেন। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাণকেন্দ্র এধরনের আধুনিকমানের অটো রিপেয়ার শপ গড়ে ওঠায় হাতের নাগালেই সাশ্রয়ী মূল্যে তারা সেরে নিতে পারবেন গাড়ীর প্রয়োজনীয় সকল কাজ। বক্তারা নিজেদের গাড়ীর সব ধরনের কাজ এই প্রতিষ্ঠান থেকে করানোর পাশাপাশি সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
ক্যালেকা’স অটো রিপেয়ার অ্যান্ড বডি শপ এর যে কোন বিষয়ে জানতে যোগাযোগ করার অনুরোধ জানান হয়েছে : ২২৩৬ ক্রস ব্রঙ্কস এক্সপ্রেসওয়ে, ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৭২, ফোন: ৭১৮-৮২৩-২৫৬০, ৭১৮-৮২৪-০৩৭৬ এবং ৩৪৭-৩৪১-৯৫৫৪।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল