নিউইয়র্কে কবি কাজী জহিরুল ইসলামকে “আইকন অফ টাইম অ্যাওয়ার্ড ২০২৫” সম্মাননা প্রদান গ্রেস ফাউন্ডেশন’র
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : এই সময়ের বরেণ্য কবি, লেখক, বুদ্ধিজীবী কাজী জহিরুল ইসলামকে তাঁর জন্মদিনের প্রাক্কালে “আইকন অফ টাইম অ্যাওয়ার্ড ২০২৫” প্রদান করে গ্রেস ফাউন্ডেশন। নিউইয়র্কের হলিসউডে কবির বাসভবনে ৯ ফেব্রুয়ারী সন্ধ্যায় কবির হাতে এই সম্মাননা তুলে দেন গ্রেস ফাউন্ডেশনের সিইও, টিভি ব্যক্তিত্ব দিমা নেফারতিতি। তিনি কবির হাতে “আইকন অফ টাইম অ্যাওয়ার্ড ২০২৫” সম্মাননার স্মারক তুলে দেন এবং কবিকে উত্তরীয় পরিয়ে দেন। মনোজ্ঞ এই সন্ধ্যায় উপস্থিত ছিলেন ঊনবাঙাল সাহিত্য সংগঠনের প্রেসিডেন্ট মুক্তি জহির, মানবাধিকার নেত্রী কাজী ফৌজিয়া, সাংবাদিক রওশন হক, কবি – আবৃত্তিশিল্পী সুমন শামসুদ্দিন, আবৃত্তিশিল্পী আহসান হাবীব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ ফজলুর রহমান, শিল্পী নজরুল ইসলাম, শিল্পী সৈয়দ মাসুদুল ইসলাম টুটুল, কবি রেনু রোজা, আবৃত্তিশিল্পী মুন্না চৌধুরী, শেলি ইয়াসমিন সহ শিল্প ও সাহিত্য অঙনের বিশিষ্ট জনেরা।সকলে কবিকে ফুলেল শুভেচছায় সিক্ত করেন।
এসময় কবি কাজী জহিরুল ইসলাম তার অভিব্যক্তিতে দিমা নেফারতিতি এবং তার সংগঠন গ্রেস ফাউন্ডেশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তার বক্তৃতায় বলেন, “গ্রেস ফাউন্ডেশন সমাজের আলোকিত মানুষদের সম্মান জানায় প্রতিবছর। এই উদ্যোগ প্রশংসনীয় এবং অনুপ্রেরণার। “আইকন অফ টাইম” একটি যুগান্তকারী সম্মান। এই সম্মান এবং অর্জন আমার সাহিত্যিক স্বত্তা থেকে সমাজের জন্য আলোকিত কাজ করবার দায়িত্ব আরও বাড়িয়ে দিলো।”
গ্রেস ফাউন্ডেশনের সিইও, টিভি ব্যাক্তিত্ব দিমা নেফারতিতি তার অভিব্যক্তিতে বলেন, “কাজী জহিরুল ইসলামের কবিতা এবং গদ্যের অসাধারণ প্রভাব রয়েছে, বাংলা সাহিত্য, সমকালীন সমাজ এবং সমাজের সার্বজনীন মানবতাবাদী প্রয়াসে। আমার সংগঠন গ্রেস ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাভাষার বহুমাত্রিক কবি ও লেখক কাজী জহিরুল ইসলাম এর হাতে “আইকন অফ টাইম অ্যাওয়ার্ড ২০২৫” তুলে দিতে পেরে আমি আনন্দিত।”
ঊনবাঙাল সাহিত্য সংগঠনের সভাপতি মুক্তি জহির তার বক্তৃতায় কবির জন্মদিনে গ্রেস ফাউন্ডেশনের এমন সুন্দর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “আপনারা সবাই আমাদের সুহৃদ, শিল্পের সারথি। আপনাদের ভালোবাসা, শুভেচ্ছায় কবি কাজী জহিরুল ইসলাম এর জন্মদিন উদযাপনের এই মনোজ্ঞ সন্ধ্যা সমৃদ্ধ হয়েছে, আলোকিত হয়েছে।গ্রেস ফাউন্ডেশন প্রতিবছর আলোকিত মানুষদের সম্মান জানায়। একটি সুন্দর সমাজ নির্মানে এমন অনুপ্রেরণা ভীষন সময়োপযোগী।”
রবিবার ৯ ফেব্রুয়ারী সন্ধ্যায় “আইকন অফ টাইম অ্যাওয়ার্ড ২০২৫” প্রদান এবং কবি কাজী জহিরুল ইসলাম এর জন্মদিন উদযাপনে সুন্দর প্রাণবন্ত একটি সন্ধ্যা উপভোগ করেন কবির ভক্ত, অনুরাগী, প্রিয়জনেরা। উপস্থিত সকল অতিথিবৃন্দ তাদের আন্তরিক বক্তব্যে কবিকে শুভেচ্ছা জানান, কবির সাহিত্যের ইতিবাচকতা নিয়ে আলোচনা করেন। কবি কাজী জহিরুল ইসলাম তার নতুন কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠ করেন। কবির কবিতা আবৃত্তি করেন দিমা নেফারতিতি, সুমন শামসুদ্দিন, আহসান হাবীব। সংগীত পরিবেশন করেন নজরুল ইসলাম ও সৈয়দ মাসুদ-উল ইসলাম। কবির জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশী ঐতিহ্যের রকমারী পিঠা তৈরী করেন আবৃত্তিশিল্পী- রন্ধনশিল্পী মুন্না চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে নিউইয়র্কের কুইন্সে ঊনবাঙাল সাহিত্য সংগঠনের আয়োজনে অনুষ্ঠিতব্য ২১, ২২, ২৩ ফেব্রুয়ারী তিনদিনব্যাপী একুশের বইমেলা বিষয়েও স্বতঃস্ফূর্ত আলোচনা করেন উপস্থিত সকলে। এই বর্ণাঢ্য সন্ধ্যার আয়োজন করেন কবির সহধর্মিনী এবং ঊনবাঙাল সাহিত্য সংগঠনের সভাপতি মুক্তি জহির। প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল