নিউইয়র্কে ইমাম কাউন্সিল অব ব্রঙ্কস’র ‘মহিমান্বিত মাহে রামাদান ও আমাদের করনীয়’ শীর্ষক সেমিনার (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : মাহে রমজানকে সু-স্বাগত জানিয়ে রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাস পালনের ব্যাপক প্রস্তুতি শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী মুসলমানগণ। পবিত্র রমজানকে সামনে রেখে নিউইয়র্কে ‘মহিমান্বিত মাহে রামাদান ও আমাদের করনীয়’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে নিউইয়র্কের আলেম-উলামাদের সংগঠন ইমাম কাউন্সিল অব ব্রঙ্কস। গত ১৭ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় ব্রঙ্কসের নিরব পার্টি হলে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। মাহে রমজানে শারীরিক, মানসিক প্রস্তুতিসহ হালাল খাবারের বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয় সেমিনারে।
সেমিনার পরিচালনায় ছিলেন এবং স্বাগত বক্তব্য রাখেন ইমাম কাউন্সিল অব ব্রঙ্কস’র সাধারণ সম্পাদক বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল হাদী জালালী।
সেমিনারে বিষয়কভিত্তিক প্যানেল আলোচনায় অংশ নেন হাফিজ মাওলানা ওয়াহি আহমেদ চৌধুরী, মাওলানা হামিদুর রহমান, মাওলানা রশিদ জামিল, মাওলানা আব্দুল লতিফ এবং মাওলানা আব্দুল হাদী জালালী। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্যানেল আলোচকরা।
অনুষ্ঠানে আলোচকরা পবিত্র কুরআন হাদিসের আলোকে মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত বর্ণনা করেন। রমজানে ইফতার, সেহেরী, তারাবীর ফজিলতসহ সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলেন।
মূলত: রমজানকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশী মুসলমানদের ব্যাপক প্রস্তুতির কথাই স্মরণ করিয়ে দেয়া হয় হয় সেমিনারে। আলোচকরা বলেন, রমজান মুসলমানের জন্য আল্ল¬াহ তায়ালার নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ। এজন্য প্রয়োজন পূর্বপ্রস্তুতি। সঠিক পরিকল্পনা গ্রহণ। রমজানকে কীভাবে নিষ্ঠা ও ইখলাসের সঙ্গে আমল ও ইবাদতের মাঝে কাটানো যায়- সে চিন্তা করা। শারীরিক-মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা। রমজানে যেন জীবনের গতিপথ বদলে যায় নিজের আমলের মাধ্যমে এমন সংকল্প নেয়া। চারিত্রিক উৎকর্ষতা ও আত্মিক পরিশুদ্ধি সর্বক্ষেত্রেই যেন রমজানের প্রভাব পরিলক্ষিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মানুষের মাঝে ইসলামের সঠিক ধারণা ছড়িয়ে দিতে হবে। নতুন প্রজন্মদের মসজিদমুখি শিক্ষার কথাও বলেন বক্তারা।
বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা ইমাম-ওলামাদের এমন আয়োজনের জন্য সাধুবাদ জানান।
পরে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও বিশ্ব মানবতার জন্য আল্লাহর রহমত কামনায় মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল