Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটির ‘অয়েলকাম রামাদান’ শীর্ষক আলোচনা সভা: সমন্বিত প্রয়াসে ঐক্যবদ্ধ মুসলিম কমিউনিটি গড়ে তোলার প্রত্যয় (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: February 20, 2025 | 12:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজানকে সু-স্বাগত জানিয়ে মাসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি আয়োজন করেছে ‘অয়েলকাম রামাদান’ শীর্ষক আলোচনা সভা। এ উপলক্ষে গত ১৯ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে এ সভার আয়োজন করে সংগঠনটি। মাহে রমজানে ধর্মীয় ভাবগাম্ভীর্য, সামাজিক নিরাপত্তা, শারীরিক, মানসিক প্রস্তুতিসহ নির্বিঘেœ ইবাদত-বন্দেগীর ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয় সভায়।
আয়োজক সংগঠনের আহ্বায়ক এ ইসলাম মামুন এবং এনওয়াইপিডির সাবেক সিনিয়র ডিটেকটিভ মাসুদ রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটির কমিউনিটি বোর্ড ৯ এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার।
সভায় পবিত্র কুরআন ও হাদিসের আলোকে মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত সম্পর্কে আলোকপাত করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া এবং পিআইসির ইমাম ও খতীব মাওলানা উবায়দুল হক। রমজানে শারীরিক, মানসিকসহ সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলেন তারা।
আলোচকরা বলেন, রমজান মুসলমানের জন্য আল্ল¬াহ তায়ালার নৈকট্য লাভের এক অনন্য সুযোগ। রমজানকে কীভাবে নিষ্ঠা ও ইখলাসের সঙ্গে আমল ও ইবাদতের মাঝে কাটানো যায়- সে চিন্তা করা। রমজানের প্রতিটি রাতকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে ব্যয় করার পরামর্শ দেন তারা। চারিত্রিক উৎকর্ষতা ও আত্মিক পরিশুদ্ধি সর্বক্ষেত্রেই যেন রমজানের প্রভাব পরিলক্ষিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ধর্মীয় ভাবধারায় মানুষের মাঝে ইসলামের সঠিক ধারণা ছড়িয়ে দিতে হবে। নতুন প্রজন্মকে মসজিদমুখি করার কথাও বলেন তারা। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জালাল আহমেদ।
অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সদস্য সচিব এম ডি আলাউদ্দিন, প্রধান সমন্বয়কারী জাকির চৌধুরী সিপিএ, আহাদ আলী সিপিএ, এক্সিট রিয়েলিটির সাইদুর রহমান লিংকন, সালেহ উদ্দিন সাল, লুটেনেন্ট বেলাল উদ্দীন, পুলিস অফিসার মাহবুবুর জুয়েল, পুলিস অফিসার আলী, পুলিস অফিসার শেখ মঈন, কমিউনিটি এক্টিভিস্ট তোফায়েল চৌধুরী, মুসা, মোতাসিম বিল্লাহ তুষার, আব্দুল খালেক, ইকবাল আহমেদ, ইমরান, নূরে আলম জিকু, মাহবুব প্রমুখ। সভায় মূলধারাসহ বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানে বেশ ক’জনকে সম্মাননা প্রদান করা হয়।
সভায় রমজান মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকুল রাখতে মসজিদ গুলোতে পুলিশি নিরাপত্তাসহ বাংলাদেশী মুসলমানদের ব্যাপক প্রস্তুতির কথাই স্মরণ করিয়ে দেয়া হয়। সেইফটি অ্যান্ড সিকিউরিটি বিষয়ক আলোচনায় অংশ নেন এনওয়াইপিডি’র কর্মকর্তারা। সেইফটি অ্যান্ড সিকিউরিটি বিষয়ে নিউইয়র্ক সিটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। পুলিশের পক্ষ থেকে জানান হয়, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট পবিত্র রমজান মাসে বাংলাদেশী অধ্যুষিত বিভিন্ন এলাকায় নিরাপত্তাবিধানে বিশেষ নজর রাখবে। তারা জনসাধারণের নিরাপত্তার বিষয়কে গুরুত্ব দিয়ে নির্ভয়ে পুলিশের সাথে একযোগে কাজ করার জন্য কমিউনিটি নের্তৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। কমিউনিটির জননিরাপত্তা, মানবাধিকার সুরক্ষাও হেইট ক্রাইম রোধকল্পে পুলিশের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
বক্তারা এমন আয়োজনের জন্য সাধুবাদ জানান। এনওয়াইপিডি সহ বিভিন্ন সংগঠনের সাথে সমন্বিত প্রয়াসে ঐক্যবদ্ধ মুসলিম কমিউনিটি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয় আয়োজকদের পক্ষ থেকে।
ওজনপার্কে আল ফোরকান জামে মসজিদের ইমাম আলাউদ্দীন আকুঞ্জি এবং একই মসজিদের মুসল্লি তারা মিয়া হত্যাকান্ডের ঘটনাটিও ওঠে আসে আলোচনায়।
পরে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও বিশ্ব মানবতার জন্য আল্লাহর রহমত কামনায় মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ