Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের দুর্নীতি মামলা খারিজ

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: April 5, 2025 | 1:46 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে আনা ফেডারেল দুর্নীতি মামলাটি স্থায়ীভাবে খারিজ হয়ে গেল। ফেডারেল জজ ডেল হো গত ২ এপ্রিল বুধবার মামলাটি “উইথ প্রিজুডিস” (স্থায়ী বাতিল) ঘোষণা করেন, যার অর্থ অ্যাডামসকে একই অভিযোগে ভবিষ্যতে আর কখনও অভিযুক্ত করা যাবে না। এই রায়ের মধ্য দিয়ে দীর্ঘ ৮ মাসের আইনি অনিশ্চয়তার অবসান হয়েছে ডেমোক্র্যাট মেয়র এরিক অ্যাডামসের জন্য। তিনি ২০২৫ সালে মেয়র নির্বাচনে দ্বিতীয় মেয়াদে লড়বার প্রস্তুতি নিচ্ছেন।

গত সেপ্টেম্বরে এরিক অ্যাডামসের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়: ঘুষ, ষড়যন্ত্র, এবং প্রচারণা অর্থায়নে অনিয়ম। অভিযোগে বলা হয়, তুরস্কের একজন সরকারি কর্মকর্তা সহ বিদেশি ধনকুবের ও কর্পোরেশনগুলোর কাছ থেকে অবৈধ অনুদান নিয়েছেন অ্যাডামস। বিনিময়ে রাজনৈতিক সুবিধা দিয়েছেন। মানহাটনে তুরস্কের কনস্যুলেট ভবনের জন্য ফায়ার সেফটি নীতিমালা উপেক্ষা করতে ফায়ার ডিপার্টমেন্টের ওপর চাপ প্রয়োগ, এক লাখ ডলারের বেশি ব্যয় সম্বলিত বিলাসবহুল ভ্রমণ উপহার না জানানো, এবং “স্ট্রো ডোনার” (নামভিত্তিক অনুদানকারী) ব্যবহার করে ১০ মিলিয়ন সরকারি ম্যাচিং ফান্ড আদায়ের অভিযোগ ছিলো মামলায়।
বিচারক হো ডিপার্টমেন্ট অব জাস্টিস (ডিওজে)-এর মামলা প্রত্যাহারের অনুরোধ মেনে নিলেও তাদের যুক্তিতে কঠোর ভাষায় প্রশ্ন তোলেন। ডিওজে দাবি করেছিলো, মামলাটি জাতীয় নিরাপত্তা (ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে এরিক অ্যাডামসের সহযোগিতা নিশ্চিত করতে) এবং দুর্বল প্রমাণের কারণে বাতিল করা প্রয়োজন। তবে বিচারক এই যুক্তিকে “অসঙ্গত” আখ্যা দিয়ে বলেন, “ডিওজে যদি সত্যিই মনে করে মামলাটি দুর্বল, তাহলে একে ভবিষ্যতের জন্য ঝুলিয়ে রাখার যুক্তি কী?” তিনি আরও উল্লেখ করেন, মামলা চলমান রাখলে অ্যাডামসের উপর “রাজনৈতিক তরবারি” ঝুলে থাকত, যা তার প্রশাসনিক কাজে বিঘœ ঘটাত।
মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত ডিওজে এবং সিটি হল উভয় ক্ষেত্রে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করে। সাউদার্ন ডিস্ট্রিক্টের ভারপ্রাপ্ত ইউএস অ্যাটর্নি ড্যানিয়েল সাসুন অভিযোগ করেন, মামলা বাতিলের পেছনে “কুইড প্রো কো” (অর্থাৎ, অভিবাসন নীতিতে সহযোগিতার বিনিময়ে মামলা প্রত্যাহার) থাকতে পারে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সাসুনসহ ডিওজে’র বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেন। একইভাবে, নিউইয়র্ক সিটির চারজন ডেপুটি মেয়রও ইস্তফা দেন এবং অ্যাডামসের বিরুদ্ধে পদত্যাগের দাবি ওঠে।
গভর্নর ক্যাথি হোচুল এরিক অ্যাডামসকে সরানোর পরিবর্তে তার ক্ষমতা সীমিত করেন।
মামলা থেকে মুক্তি পেয়ে এরিক অ্যাডামসের আইনজীবী অ্যালেক্স স্পিরো বলেছেন, “এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যে প্ররোচিত ছিল। মেয়র সর্বদা নির্দোষ ছিলেন। আজ ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে।”

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV