Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান পরিষদ’র আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: April 22, 2025 | 11:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ‘জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান পরিষদ’র আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৬ এপ্রিল জ্যামাইকার জেসন পার্টি হলে সংগঠনটি আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন স্বপনের পরিচালনায় এবং সভাপতি এডভোকেট ছায়াদ আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সরাফ সরকার, সংগঠনের উপদেষ্টা জহিরুল ইসলাম, স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, সংগঠনের প্রধান উপদেষ্টা আমিনুল ইসলাম চুন্নু, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা রেজাউল করিম চৌধুরী, একেএম তারেকুল হায়দার চৌধুরী, আকতার হোসেন, ‘জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান পরিষদ’র সহ সভাপতি খান শওকত, কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক ফুয়াদ হোসেন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সরদার, স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিউসবাউর সাকের জুতি, ‘জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান পরিষদ’র খলিলুর রহমান, আউব চৌধুরী, ওসমান গনি চৌধুরী, নজরুল ইসলাম, শাহ আলম, যুবায়ের আলী, হাজী উস্তার আলী, জালাল উদ্দিন, হাফিজ শেখ, অধ্যাপক বুরহান উদ্দিন হাওলাদার, আব্দুল ফাত্তাহ, রিয়াজ উদ্দিন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল হাই। পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রভাষ চক্রবর্তী। অনুষ্ঠানে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বঙ্গবন্ধুসহ মুুজিবনগর সরকারের নের্তৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
মুজিবনগর সরকারের তাৎপর্য উল্লেখ করে বক্তারা বলেন, দিবসটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আ¤্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। আর স্বাধীনতা সংগ্রামের সেই কঠিন মুহুর্তে মুজিবনগর সরকার বাঙ্গালীর স্বাধীনতা আন্দোলনের ন্যয়সঙ্গত অধিকারের পক্ষ্যে বহির্বিশ্বে জনমত গঠন ও বিভিন্ন রাষ্ট্রসমূহের সমর্থন আদায়ে মূল ভূমিকা পালন করে।
ঐতিহাসিক মুজিবনগর দিবসের এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক আওয়ামী লীগ নেতা-কর্মীসহ প্রবাসীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি এডভোকেট ছায়াদ আহমেদ এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন স্বপন অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ