Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

পাচারকৃত বাংলাদেশের সম্পদ ফেরাতে প্রবাসীদের সাহায্য চাই -নিউইয়র্কে গভর্নর ড. মনসুর

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: April 23, 2025 | 12:13 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : অসৎ ও দূর্নীতিবাজদের মাধ্যমে বাংলাদেশের পাচারকৃত সম্পদ ফেরাতে আমেরিকা প্রবাসীদের সহায়তা চেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য আইএমএফ সভায় যাওয়ার প্রাক্কালে গত রোববার নিউইয়র্কে অনুষ্টিত মধ্যাহ্ন ভোজে সপরিবারে অংশগ্রহণ করেন গভর্নর। এ সময় তিনি কয়েকজন মিডিয়া ব্যক্তিত্ব, কমিউনিটি নেতা, শিক্ষাবিদ, সমাজসেবী ও ব্যবসায়ী নেতার সাথে খোলামেলা কথাবার্তা বলেন।
বাংলাদেশের পাচারকৃত অর্থ ফেরাতে বিশ্বব্যাপী তাঁর কাযর্ক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন গভর্নর। উপস্থিত নেতৃবৃন্দ বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে তাদের মতামত ব্যক্ত করেন এবং এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
ভোজসভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান বক্তব্য রাখেন ও লেডি গভর্নর দিলরুবা রহমান দেশের উন্নয়নে মহিলাদের এবং পারিবারিক সহায়তা বিষয়ে তার মতামত ব্যক্ত করেন।
সেন্টার ফর এনআরবি আয়োজিত ভোজ সভায় সভাপতিত্ব করেন এনআরবি চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী, বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন আফতাব মান্নান, সেক্রেটারি, জেএমসি, ডঃ মহসিন পাটওয়ারী, চেয়ারম্যান, আল মামুর স্কুল, গিয়াস আহমদ, ব‍্যবসায়ী ও কমিউনিটি নেতা, ডঃ ওয়াজেদ খান, মিডিয়া ব্যক্তিত্ব, আবু তাহের, মিডিয়া ব্যক্তিত্ব, ডঃ শওকাত আলী, শিক্ষাবিদ, খালেদ মহীউদ্দিন, মিডিয়া ব্যক্তিত্ব,সানওয়ার চৌধুরী, ব্যবসায়ী, সামীম আহমদ, কো-ফাউন্ডার অপটিমিষ্ট, নাদের খান , রিয়েলটর, সফিকুল ইসলাম, রিয়েলটর, খলকু কামাল, গবেষক কমিউনিটি নেতা, ময়নুল হক চৌধুরী হেলাল, কমিউনিটি নেতা, সৈয়দা ফাওজিয়া মুন্নী, পেশাজীবী, জিল্লুর রহমান, কমিউনিটি নেতা, ফখরুল ইসলাম দেলোয়ার, কমিউনিটি নেতা, জুলকার হায়দার, কমিউনিটি নেতা, ওয়াসেফ চৌধুরী, ব‍্যাংকার, জসির, সমাজসেবী, লিটন আহমদ, ব‍্যবসায়ী নেতা ও তরুণ পেশাজীবী তাহসিন আহমদ।
অনুষ্ঠানে গভর্নর ও ডেপুটি গভর্নরকে সেন্টারের স্মারক প্রদান করা হয় এবং অংশগ্রহণ কারীগন দেশের কাজে গভর্নরের সফলতা কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ