নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বাংলা নববর্ষ উদ্যাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বাংলা নববর্ষ ১৪৩২ এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদ্যাপন করা হয়। গত ২৩ এপ্রিল বাঙ্গালী, চাকমা, মণিপুরী, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর সংস্কৃতি তুলে ধরে মিশনের মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমবেত কণ্ঠে পরিবেশিত ‘এসো হে বৈশাখ’ সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শিশু-কিশোরদের পাশাপাশি মণিপুরী, চাকমা ও মারমা শিল্পীরা কবিতা গান ও নৃত্য পরিবেশন করেন। বর্ণিল পোশাক, ঐতিহ্যবাহী বাঙ্গালি খাবার আর শিশুদের কল-কাকলিতে মিশন প্রাঙ্গণ বাংলাদেশের সকল জাতিগোষ্ঠীর এক মিলন মেলায় পরিণত হয়।
জাতিসংঘের বৈঠকে অংশগ্রহণের জন্য নিউইয়র্কে সফররত সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমাসহ বাংলাদেশ প্রতিনিধিদলের অন্যান্য সদস্যগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী তাঁর বক্তব্যে একটি বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সরকারের সর্বাত্মক প্রচেষ্টাকে সফল করার আহবান জানান।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল