নিউইয়র্কে চারদিন ব্যাপী আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু ২৩ মে : উদ্বোধক জনপ্রিয় লেখক সাদাত হোসাইন
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলা সাহিত্যের অন্যতম নন্দিত ও জনপ্রিয় লেখক সাদাত হোসাইন ৩৪ তম নিউ ইর্য়ক আন্তর্জাতিক বাংলা বইমেলা উদ্বোধন করবেন। আগামী ২৩ শে মে সন্ধ্যা ৬ টায় নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে বইমেলার বর্নাঢ্য উদ্বোধন। ২৩ থেকে ২৬শে মে চারদিন ব্যাপী বইমেলায় আমেরিকা ও কানাডা থেকে বিপুল সংখ্যক লেখক যোগ দেবেন। অংশ নেবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে আসা বিভিন্ন প্রকাশনা সংস্থা। থাকবে অজস্র নতুন বই।

তরুণ লেখক সাদাত হোসাইন এই প্রথম যুক্তরাষ্ট্রে আসছেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গসহ বিশ্বব্যাপী বাংলাভাষী পাঠকের কাছে দারুণ সমাদৃত এই লেখক তাঁর উপন্যাস, ছোটোগল্প ও কবিতা দিয়ে জয় করেছেন পাঠক হৃদয়। সম্মানিত হয়েছেন আইএফআইসি ব্যাংক নিবেদিত ‘কালি ও কলম সাহিত্য পুরস্কার’, ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’, ‘শুভজন সাহিত্য সম্মাননা’, ‘এসবিএসপি-আরপি ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার’, ‘জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল পুরস্কার (সংস্কৃতির ক্ষেত্রে অবদানের জন্য) ২০১৩’ এবং পশ্চিমবঙ্গের ‘চোখ সাহিত্য পুরস্কার ২০১৯’ সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা। চলচ্চিত্র নির্মাতা হিসেবেও পরিচিত এই লেখক তাঁর চলচ্চিত্রের জন্য পেয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ‘বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র পুরস্কার ২০১৬’।
৩৪তম নিউ ইর্য়ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্ববায়ক রোকেয়া হায়দার সকলকে এই বইমেলায় যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন।
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women