কানেকটিকাটে বাংলাদেশি বংশদ্ভূত শিক্ষার্থী সাইফের অনন্য সাফল্য
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে অনন্য সাফল্য অর্জন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত সাইফ মোহাম্মদ। ইউনিভার্সিটি অব কানেকটিকাট (ইউকন) থেকে ফিনান্স মাস্টার্স স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন সাইফ মোহাম্মদ। দুই বছরের ডিগ্রি তিনি এক বছরে সম্পন্ন করেছেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
১২ মে সোমবার সকাল ৯টায় ইউনিভার্সিটি অব কানেকটিকাটে এক বিশাল সমাবর্তন অনুষ্ঠিত হয়। এ সমাবর্তন এর মধ্য দিয়ে সাইফের শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ অর্জনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়।
বিগত ৪ মে, ২০২৪ সাইফ মোহাম্মদ একই ইউনিভার্সিটি থেকে (ফিনান্স) অর্থায়ন বিজ্ঞান বিভাগে সম্মানজনক স্কলারশিপ গোল্ড এবং সিলভার মেডল পুরস্কার প্রাপ্ত হয়ে চার বছরের (অনার্স) ব্যাচেলর অ্যাসোসিয়েট ড্রিগ্রি অর্জন করেন।

সাঈফ তার বাবা মোহাম্মদ সাঈদুল হক (সাঈদ) ও মা জোহুরা বেগম রহীম সাথে দীর্ঘদিন ধরে কানেকটিকাটের স্টামফোর্ডে বসবাস করছেন। ছেলের অসাধারণ এ অর্জন সমগ্র বখতিয়ারবাসী হৃদয়ে স্থান করে নিবে বলে বলে আশা করছেন তার বাবা। আগামী দিনেও ছেলে সাইফের জীবনের সুচনা কর্মক্ষেত্রেও উজ্জল দৃষ্টান্ত স্থাপন করতে পারবে বলে আশা করছেন মা-বাবা। মোহাম্মদ সাঈদুল হক (সাঈদ) ছেলের জন্য দেশ ও প্রবাসের সকলের কাছে দোয়া কামনা করেছেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল