বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট-বাক’র আয়োজনে পয়লা বৈশাখ উদযাপন (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর উদ্যোগে বৈশাখী উৎসব বৈশাখী মেলা যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ইষ্ট হাডফোর্ডের ব্লাজিন মিডল স্কুলে গত ১৭ই মে শনিবার অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়ার মধ্যেও হাজার প্রবাসী বাংলাদেশীর আগমন ঘটে।
জনপ্রিয় উপস্থাপক শারমিন সিরাজ সোনিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই আগত বাংলাদেশীদের প্রতি বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানান বাক এর সভাপতি নুরুল আলম ও সাধারন সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী চৌধুরী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলদেশ কন্সুলেট জেনারেল নিউইর্য়ক এর ডেপুটি কন্সাল জেনারেল আনিসুর রহমান ও মূলধারার রাজনীতিবিদ এর্টনী মঈন চৌধুরী। উপস্থিত ছিলেন বাক এর উপদেষ্টা সাবেক সভাপতি মঈনুল হক চৌধুরী হেলাল, ডেবিট স্বপন রোজারিও, জুনেদ এ খান, আব্দুল মান্নান চৌধুরী, আবু আবছার, সাইফুল গনি চৌধুরী, বাপ্পী সোম, বাক নিবাচন কমিশনার সুজা খান, প্রফেসর আবু গফ্ফার, খালদ হাসান দীপ, আসিফ ইকবাল এম এ আজিজ, বেইন এর সাবেক সভাপতি আসিফ বাবু।
মেলার মুল আকর্ষণ ছিল বাংলাদেশ জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান। এছাড়া সংগীত পরিবেশ করেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী, বাংলাদেশের ব্যন্ডের জনপ্রিয় শিল্পী সুজন আরিফ, স্থানীয় শিল্পীদের মধ্যে ছিল বিসিএসি গ্রুপ ও স্থানীয় সাদা কালো ব্যন্ড এর মনমুগ্ধকর পরিবেশনা। বাদ্যযন্ত্রে ছিলেন সারগ্রাম ব্যন্ড। 
এছাড়া বৈশাখী স্ম।রক গ্রন্থ প্রকাশ করা হয়। স্ম।রক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন ডেপুটি কন্সাল জেনারেল আনিসুজ্জামান, এর্টনী মঈন চৌধুরী, বাক সভাপতি নুরুল আলম, সাধারন সম্পাদক হূমায়ূন আহমেদ চৌধুরী।

মেলা আকর্ষণ ছিল ৩০টিরও বেশী খাবার দাবার ও কাপড় ও জুয়েলারী ও রিয়েল স্টেট সহ ভিন্ন ধরনের স্টল। দোকানীরা রকমারী খাবারের পশরা সাজিয়ে খাবার বিক্রিতে আগত প্রবাসীরা খুব উপভোগ করেন। নারী পুরুষ সহ নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের উপচেপড়া ভীড় ছিল।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল