নিউইয়র্ক বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাবের নির্বাচনঃ সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক মশিউর
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০-আর২-এর ২০২৫-২০২৬ কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ২৭ মে মঙ্গলবার, জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটিটস্থ সানাই রেস্টুরেন্টের পার্টি হলে আয়োজিত এই নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন জেএফএম রাসেল, সাধারণ সম্পাদক নির্চাচিত হয়েছেন মো: মশিউর রহমান মজুমদার। ৫ জন নির্বাচন কমিশনারের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন এ্যাটর্নি মঈন চৌধুরী। কমিশনের সদস্য ছিলেন এম. মতিউর রহমান, রেজা রশিদ, আব্দুর রহিম হাওলাদার ও আমেনা নেওয়াজ।
সন্ধ্যা থেকে নির্বাচন কার্যক্রম শুরু হয়ে চলে রাত ১০টা পর্যন্ত। এর পর শুরু হয় ভোট গণনা। রাত প্রায় ১২টায় ফলাফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে নিউইয়র্ক বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাব’র ২০২৫-২০২৬ কার্যকরী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন জেএফএম রাসেল, তিনি সর্বমোট ভোট পেয়েছেন ৭৩টি। নিকটতম প্রতিদ্বন্দ্বি এস এম আলম ৫৫ ভোট। সাধারণ সম্পাদক নির্চাচিত হয়েছেন মো: মশিউর রহমান মজুমদার। তিনি মোট ভোট পেয়েছেন ৯৪টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আহমেদ সোহেল পেয়েছেন ৩৪ ভোট। মাসুদ রানা তপন এবারের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ট্রেজারার নির্বাচিত হয়েছেন। ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হয়েছেন একেএম আব্দুর রশিদ। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৭৯টি। দুই জন ভাইস প্রেসিডেন্ট হলেন হালিম আব্দুল্লা (কামরুল মজুমদার) ও মো: রুহুল আমিন। কামরুল মজুমদারের মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ৬০টি এবং রুহুল আমিন পেয়েছেন ৯২টি ভোট।
এবারে ভোটারগণ ১১জন ডিরেক্টর নির্বাচন করেছেন। তাদের নাম ও প্রাপ্ত ভোটের সংখ্যাএটিএম হেলালুর রহমান ৮৮, এএসএম উদ্দিন (পিন্টু) ১০০, ডেইজি ইয়াসমিন ৭৩, কামরুল হাসান ৬৯, মোহাম্মদ এ জামান ৬৬, মোহাম্মদ হোসেন জাকির ৫৮, মোহাম্মদ এ কাশেম ৫৩, মো: জেড রহমান (আকাশ রহমান) ৪৬, মো: মফিজুর রহমান, ভোট ৭৫, মোহাম্মদ আহসানুল হক (বাবুল) ৫১ ও মো: মনিরুল ইসলাম ৬৫।
নির্বাচনে উপস্থিত ছিলেন লায়ন ডিস্ট্রিক্ট ২০-২আর এর গভর্ণর (ইলেক্ট) আসেফ বারী টুটুল ও সেকেন্ড ভাইস-গভর্নর শাহ নেওয়াজ। উভয়েই বিজয়ীদের অভিনন্দন জানান।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল