Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কনস্যুলার ফি কমানোর দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ সোসাইটির স্মারকলিপি

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: June 11, 2025 | 4:26 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি, ইনক. কনস্যুলার সেবার ফি অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে, তা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে ৯ জুন পররাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে।
সোসাইটির পক্ষ থেকে বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কনস্যুলেট সার্ভিসের বিভিন্ন সেবার ফি কোন কোন ক্ষেত্রে ৭৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, যা সাধারণ প্রবাসীদের জন্য অন্যায় ও অযৌক্তিক আর্থিক চাপ হিসেবে দেখা দিয়েছে। তারা এই সিদ্ধান্তকে প্রবাসীবান্ধব সরকারের নীতির পরিপন্থী এবং প্রবাসীদের প্রতি অমানবিক আচরণের প্রতিফলন হিসেবে উল্লেখ করে।
গত ৫ জুন, বুধবার, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক মোঃ আলী’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ কনস্যুলেট, নিউইয়র্ক-এর ভাইস কনসালের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করে। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মফিজুল ভুঁইয়া রুমি, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী এবং আবুল কাশেম।
স্মারকলিপিতে সোসাইটির পক্ষ থেকে উল্লেখ করা হয়, “যেখানে প্রবাসীরা দুই হাত ভরে দেশের অর্থনীতিতে রেমিটেন্স পাঠিয়ে সহযোগিতা করে যাচ্ছে, সেখানে এমন সিদ্ধান্ত প্রবাসীদের প্রতি অবহেলার সামিল।”
বাংলাদেশ সোসাইটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে, “এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে প্রবাসীদের সঙ্গে পরামর্শক্রমে একটি সহনশীল ও মানবিক ফি কাঠামো নির্ধারণ করা হোক।”
বাংলাদেশ সোসাইটি আশা প্রকাশ করে, সরকারের যথাযথ দৃষ্টি ও দায়িত্বশীল পদক্ষেপের মাধ্যমে এই সংকটের দ্রুত সমাধান হবে এবং প্রবাসীদের সঙ্গে সরকারের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ