Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির কমিটি পূনর্গঠন : দেলোয়ার সভাপতি এনায়েত সাধারণ সম্পাদক

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: June 18, 2025 | 2:43 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক নিউইয়র্ক : নিউইয়র্কের অন্যতম সনামধন্য সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র ২০২৫-২০২৬ সালের কার্যকরী কমিটি পূর্নগঠন করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় জ্যামাইকার একটি রেষ্টুরেন্টে সংগঠনের কার্যকরী ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় এই কমিটি গঠিত হয়। গঠিত কমিটিতে ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার পুনরায় সভাপতি এবং মোহাম্মদ এনায়েত হোসেন মুন্সী সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। খবর ইউএনএ’র।
সংগঠনের সভাপতি ফকরুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সভা সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদ। সভায় কার্যকরী কমিটি পূর্গঠন ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও সভায় সংগঠনটিকে ভবিষ্যতে আরো শক্তিশালী, গতিশীল এবং কার্যকর করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। সভায় বিশেষ দোয়া এবং নতুন উপদেষ্টা ও কার্যকরী পরিষদের নতুন কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সভায় পূনর্গঠিত উপদেষ্ঠা ও কার্যকরী কমিটি :
উপদেষ্টা পরিষদ: প্রধান উপদেষ্টা- এবিএম ওসমান গণি। উপদেষ্টা যথাক্রমে ডা. ওয়াজেদ এ খান, ছদরুন নূর, রেজাউল করীম চৌধুরী, হাজী শামসুল ইসলাম, মনজুর আহমেদ চৌধুরী, সালেহ আহমেদ, অধ্যাপিকা হুসনে আরা বেগম, এমডি কামরুজ্জামান, ডা. টমাস দুলু রায়, এবিএম সালাহউদ্দিন আহমেদ, প্রফেসর শাহাদত হাসান, মোহাম্মদ সাদেক, শাহ জে চৌধুরী, ওমর খসরু, মোহাম্মদ মনির হোসেন, সৈয়দ আতিকুর রহমান, জুলকার হায়দার, আপন এইচ ইমাম, মোহাম্মদ কাদের ভূঁইয়া শিশির, মওলানা শহীদুল্লা, বসির সরকার ও মিলি ভূইয়া।
কার্যকরী কমিটি: সভাপতি- মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, সিনিয়র সহ সভাপতি- এএফ মিসবাহউজ্জামান, সহ সভাপতি- মোহাম্মদ কামরুল ইসলাম সনি ও রাসেক মালিক, সাধারণ সম্পাদক- মোহাম্মদ এনায়েত হোসেন মুন্সী, সহ সাধারণ সম্পাদক- ইসমাইল হোসেন স্বপন, কোষাধ্যক্ষ- আখতার বাবুল, সাংগঠনিক সম্পাদক- রাশেদুজ্জামান হিমু, প্রচার ও জনসংযোগ সম্পাদক- সাইদুল ইসলাম রিয়াদ, ক্রীড়া সম্পাদক- সুমন খান, সমাজকল্যাণ সম্পাদক- ইকবাল আহমেদ, সাহিত্য সম্পাদক- ইফফাত ইয়াসমীন, সাংস্কৃতিক সম্পাদক- নিপা জামান, পরিসি এন্ড এডভোকেসী সম্পাদক- জিল্লুর রহিম, কমিউনিটি আউটরীচ সম্পাদক-শরীফ হোসেন, স্কুল ও শিশু বিষয়ক সম্পাদক- তামান্না আইরিন এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মহিনউদ্দিন পাটোয়ারী।
কার্যকরী সদস্য: বিলাল আহমেদ চৌধুরী, সাইফুল ইসলাম, মোহাম্মদ সেবুল মিয়া, ইফজাল আহমেদ চৌধুরী, মোহা¥দ জে মোল্লা সানী, রিজু মোহাম্মদ, লিটন আহমেদ, মোহাম্মদ আনোয়ার হোসেন, রেজাউল আলম অপু, নওশাদ হায়দার, এস এম সোলায়মান, আলম সরকার, হুমায়ুন আহমেদ, সাইফ আলম, নেছার ভূঁইয়া রাসেল ও আব্দুস সাকুর।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ