Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউ ইয়র্ক সিটি মেয়র পদে ডেমোক্র্যাট প্রাইমারিতে বিশাল জয় জোহরান মামদানির

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: June 25, 2025 | 12:27 AM

ইউএসএনিউজঅনলাইন.কম নিউইয়র্ক : বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাট দলের প্রাইমারি নির্বাচনে মেয়র পদে জয়ী হয়েছেন জোহরান মামদানি।  নির্বাচনে সাবেক গভর্নর, শক্তিশালী প্রতিদ্বন্দ্বী এন্ড্রু ক‍্যুওমুকে বিশাল ব্যবধানে পরাজিত করেছেন তরুণ এই প্রার্থী। ২৪ জুন রাত ১১টা পর্যন্ত ফলাফলে ৯১% ভোটের মধ্যে জোহরান মামদানি পেয়েছেন ৪ লাখ ২৮ হাজার ৪১১ ভোট (৪৩%) আর ৩ লাখ ৫৮ হাজার ৩১৩ ভোট (৩৬%) পেয়েছেন এন্ড্রু ক‍্যুওমো।


যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের ঘাঁটি হিসেবে পরিচিত নিউ ইয়র্কের মেয়র পদে প্রাইমারি নির্বাচনে যিনি জয়ী হোন তিনিই পরবর্তীতে সিটি হলের চেয়ারে বসেন এমনটাই ধারনা করা হয়। আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন।
এ‍্যা সিটি উই ক‍্যান এ‍্যাফোর্ড স্লোগানে নির্বাচনী মাঠ কাপিয়েছেন কুইন্স থেকে নির্বাচিত এসেম্বলিসদস্য জোহরান মামদানি। তিনি জানিয়েছেন, দল-মতের ঊর্ধ্বে উঠে বিশ্বের রাজধানী বলে খ‍্যাত নিউ ইয়র্ককে ভাড়া স্থিতিশীল রাখা, সরকারি বাসের ফি তুলে নেয়া এবং নগর কর্তৃপক্ষের মালিকানাধীন সাশ্রয়ী মূল্যের মুদিদোকান তৈরি করাই হবে তার মূল লক্ষ্য। যার কারণে বাংলাদেশিসহ তরুণ প্রজন্ম মামদানিকেই পছন্দ করেছে।
শুরুতে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীদের মধ্যে বিভিন্ন জরিপে এন্ড্রু ক‍্যামু এগিয়ে থাকলেও শেষ দিকে এসে তরুণ এই মুসলিম প্রার্থী ব‍্যবধান কমিয়ে চমক দেখিয়েছেন। কংগ্রেসম্যানদের সমর্থনের পাশাপাশি মুসলিম ভোটারসহ সাধারণ মানুষ যেন প্রকাশ্যে প্রচারণায় নেমেছিল মামদানির জন‍্য। যার ফল ঘরে তুললেন মামদানি। রাতে সমর্থকদের উদ্দেশ্যে এক আবেগঘন ভাষণ দেন এন্ড্রু ক‍্যুওমু। পরে পরাজয় মেনে নিয়ে অভিনন্দন জানিয়েছেন মামদানিকে।
প্রাইমারিতে বিজয়ী জোহরান মামদানি ফিলিস্তিনিসহ মুসলিমদের পক্ষে সব সময় সোচ্চার। মামদানির বাবা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মাহমুদ মামদানি, যিনি উগান্ডায় বড় হয়েছেন এবং মা ভারতীয় বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মিরা নায়ার।

Situs Streaming JAV