Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এম আজিজের ছেলে আন্নাফি আজিজ

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: July 11, 2025 | 12:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের লং আইল্যান্ডে এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ সোসাইটির সাবেক প্রেসিডেন্ট এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজের ছোট ছেলে আন্নাফি আজিজ (বয়স ১২)।
জানা গেছে, গত ৪ জুলাই শুক্রবার সন্ধ্যায় লং আইল্যান্ডের গ্লেন কোভ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মোটরবাইকে থাকা অবস্থায় দুর্ঘটনার শিকার হলে আন্নাফির সামনের দাঁত ভেঙে যায় এবং মাথায় মারাত্মক আঘাত পান। মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে করে দ্রুত লং আইল্যান্ড জিউইশ মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার পর টানা ৭২ ঘণ্টা আন্নাফি আজিজ অচেতন ছিলেন। বর্তমানে তার জ্ঞান ফিরে এসেছে এবং তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ঘটনার সময় তার বাবা এম আজিজ বাংলাদেশে অবস্থান করছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তিনি যুক্তরাষ্ট্রে রওনা দেন এবং বর্তমানে ছেলের পাশে অবস্থান করছেন। এম আজিজ নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ। তিনি নিউইয়র্কের ইউর ড্রিম হোম কেয়ার এবং এনওয়াই হোম কেয়ার-এর সিইও ও প্রেসিডেন্ট।
প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অনেকে আন্নাফির দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক মাধ্যমে বার্তা দিচ্ছেন এবং তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ