Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সভায় শাম্মী আক্তার : বিএনপি কারো রক্তচক্ষুকে ভয় পায় না (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: July 14, 2025 | 5:08 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির উদ্যোগে জুলাই -আগষ্ট গণঅভ্যুথ্থানের বর্ষপুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও মত বিনিময় সভা গত ৯ই জুলাই ব্রঙ্কসের আল আসকা চাইনিজ রেষ্টেরেন্ট অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিনিয়ার সহ সভাপতি আমিনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে ও সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহীন চৌধুরীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক ও প্রাক্তন এমপি শাম্মী আক্তার। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রাক্তন কোষাধ্যক্ষ জসিম ভূইয়া, নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, মহানগর বিএনপির প্রাক্তন যুগ্ম আহবায়ক এ জেড এম জাহাঙ্গীর হাসাইন, আব্দুর রহিম ও সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি আমির হোসেন।
হল ভর্তি বিপুল সংখ্যক নেতাকর্মীর উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে শাম্মি আক্তার বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও উন্নয়ন বিএনপি অপরিসীম অবদান রেখেছে। বিএনপি ক্ষমতায় থেকে যেমন পুরো দেশের উন্নয়ন করেছে তেমনি দেশে গণতন্ত্রের ওপর যখনই আঘাত এসেছে তখন বিএনপি সর্বশক্তি দিয়ে তা মোকাবেলা করেছে। গত ১৬টি বছর স্বৈরাচারী হাসিনার তীর ছিলো বিএনপির দিকে।বিএনপির চেয়ারপারসন বেগম থালেদা জিয়া ও তাঁর পরিবার শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশী নির্যাতিত হয়েছে ।অথচ এখন কচি কাঁচার আসর থেকে বিএনপিকে আন্দোলনের কাহিনী শুনানো হয় । বিএনপিকে ভয় দেখাবেন না। বিএনপি কারো রক্তচক্ষুকে ভয় পায় না।এই বিএনপি রাজপথে মোকাবেলা করে গড়ে ওটা সংগঠন । তিনি বলেন, বিএনপি যদি আবারো জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান সহ দেশ ও জাতির কল্যানে কর্মসূচী প্রণোয়ন করবে।তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখায় প্রবাসীদের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন মোমতাজ উদ্দিন। বক্তব্য রাখেন শরিফুল খালিশদার, সোহেব আহমদ, এডভোকেট আতিকুর রহমান সাবু, সুলতান মাহমুদ সিদ্দিকি, লিয়াকত আলী, আনোয়ারুল আলম ভূইয়া, দুলাল রহমান, কাওছার মোঃ আলী রাজা,শাহ কামাল উদ্দীন, এডঃ আতিকুর রহমান সাবু, সুলতান মাহমুদ সিদ্দিকী, মমতাজ উদ্দীন, খন্দকার আব্দুল বাকি, সামুন মাহমুদ, দুলাল রহমান, আব্দুর রব কাওছার, ওয়াহিদ উজ্জল, আশিকুল হক, ফখরুল ইসলাম, অপু সিং, মোঃ আব্দুল বাকী , শেখ আক্তার হোসেন নান্নু, কবির ফারুক, জিল্লুর রহমান খান, তপদীর রায় বরুন,সৈয়দ আবুল কাশেম, বেগ ইসলাম মিটু, আব্দুল মোক্তাদির, আহাদ হেলাল, মোঃ শেক্সপিয়র রহমান, মালিক আহমদ প্রমুখ।
এর আগে বিএনপির কেন্দ্রীয় নেত্রী শাম্মি আক্তার অনুষ্ঠান স্থলে পৌছলে সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকন ও সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান। সংগঠনের পক্ষ থেকে শাম্মি আক্তারকে সম্মান সূচক প্লেক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ