Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত গোল্ডেন এইজ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ : চ্যাম্পিয়ন ওজন পার্ক ফাইটার্স (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 64 বার

প্রকাশিত: August 13, 2025 | 4:08 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশী স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত গোল্ডেন এজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে ওজন পার্ক ফাইটার্স। ১০ আগস্ট রোববার অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বি যুব সংঘ অনুপস্থিত থাকলে ওজন পার্ক ফাইটার্সকে চ্যাম্পিয়ন ঘোসণা করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
নিউইয়র্ক সিটির র‌্যান্ডাল আইল্যান্ড ষ্টেডিয়ামে ফ্লাড লাইটে এই খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও খেলার নির্ধারিত সময়ের আগেই মাঠে উপস্থিত হয় ওজন পার্ক ফাইটার্স। খেলার নির্ধারিত সময়ে রেফারী উভয় দলকে মাঠে ডাকলেও ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বি যুব সংঘ অনুপস্থিত থাকলে আনুষ্ঠানিকতা শেষে ওজন পার্ক ফাইটার্সকে বিজয়ী ঘোষণা করা হয়।
বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত হলেও ফাইনাল খেলাটি উপভোগ করার সুযোগ থেকে বঞ্চিত হন তারা। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের মাঝে ট্রফি বিতরণ করা হয়।
বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র সভাপতি দুলাল মিয়া (এনাম) এবং সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খোকন জানান, নিয়ম অনুযায়ী ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বি যুব সংঘ এবং ওজন পার্ক ফাইটার্স এর সাথে অফিসিয়ালী যোগাযোগ রক্ষা করা হয়। কিন্তু খেলার দিন বেলা তিনটা খেকে যুব সংঘ অজ্ঞাত কারণে আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। অনেক চেষ্টা করেও খেলার আগ মুহুর্ত পর্যন্ত তাদেরকে পাওয়া যায়নি। যা অত্যন্ত দুখ:জনক। তারা জানান, নিয়ম অনুযায়ী তদলটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, এবারের গোল্ডেন এজ ফুটবল টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেয়। দলগুলো হলো: ব্র্রঙ্কস ইউনাইটেড, আইসাব, যুব সংঘ, গার্ডেন স্টেট এফসি, ফাইটারস ক্লাব, সন্দ্বীপ ইউনাইটেড, নোয়াখালী টাইগারস এবং স্পোর্টিং ক্লাব।
বাংলাদেশী সহ বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে এদিন সন্ধ্যায় টুর্নামেন্টের ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র সভাপতি দুলাল মিয়া (এনাম) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খোকনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ট্রাস্টি মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা আব্দুর রহীম বাদশা, উপদেষ্টা জুনেদ চৌধুরী, আনোয়ার হোসেন, মখন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক রশিদ রানা, রাজনীতিক আব্দুর নূর বড় ভূইয়া, বিয়ানী বাজার সমিটির সাধারণ সম্পাদক রেজউউল আলম অপু প্রমুখ।
বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র সভাপতি দুলাল মিয়া (এনাম) জানান, প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টটির ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা ছিল শাহ নেওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও শাহ নেওয়াজের। তিনি অসুস্থতাজনিত কারণে অনুপস্থিত থাকায় বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম আনুষ্ঠানের উদ্বোধন করেন। খেলার শুরুতে রং বে রং-এর এক গুচ্ছ বেলুন উড়িয়ে ফাইনাল খেলার উদ্বোধন করা হয়।

Situs Streaming JAV