Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে রিয়ার এডমিরাল মাহবুব আলি খানের ৪১তম শাহাদৎ বার্ষিকী পালন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: August 14, 2025 | 2:41 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলি খানের ৪১তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। গত ৬ আগস্ট ব্রঙ্কসের আল আকসা পার্টি সেন্টারে রিয়ার এডমিরাল মাহবুব আলি খান স্মৃতি সংসদ যুক্তরাষ্ট নানা আয়োজনে দিবসটি পালন করে। এ উপলক্ষে সংগঠনটি স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
রিয়ার এডমিরাল মাহবুব আলি খান স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র’র সভাপতি ইমান খান ফয়সালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আলমগীরের পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান জিল্লু। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়া, যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রতিষ্ঠাতা সদস্য মোশাররফ হোসেন সবুজ, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির’র সভাপতি আহবাব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার জাহিদ, বিএনপি নেতা তোফায়েল চৌধুরী লিটন প্রমুখ।
আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা এজিএম জাহাঙ্গীর হাসাইন, আব্দুর রহিম, শরিফুল হক খালিশদার, মুক্তিযোদ্ধা আবুল মনসুর, লিয়াকত আলী, আনোয়ারুলল আলম ভূইয়া, এডভোকেট আতিকুর রহমান সাবু, শাহ কামাল উদ্দিন, মোমতাজ উদ্দিন, সুলতান মাহমুদ সিদ্দিকি, দুলাল রহমান, তপদির রায় বোরন, মোঃ আলী রাজা, সেবুল খান মাহবুব সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা বলেন, রিয়ার এডমিরাল মাহবুব আলি খান একজন খাঁটি দেশপ্রেমিক, নিবেদিত প্রাণ, কর্মঠ। এ কর্মবীর বিরামহীনভাবে দেশের জন্যে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি বাংলাদেশের জন্য যে ভুমিকা রেখে গেছেন তা স্বর্ণাক্ষরে লিখা থাকবে। বক্তরা বলেন, মাহবুব আলি খান শুধু সিলেটের নয় তিনি বাংলাদেশের গৌরব।
অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত, মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফিজ ইবাদুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে এডমিরাল মাহবুব আলি খানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে বিএনপি ছাড়াও কমিউনিটির বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে তবারক বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি ইউএসএনিউজঅনলাইন.কম ফেইসবুকে লাইভ সম্প্রচারিত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV