Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুমকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ যুক্তরাষ্ট্র জাসদের

অনলাইন ডেস্ক পঠিত: 41 বার

প্রকাশিত: August 29, 2025 | 6:55 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিকসহ অন্যান্যদের ঢাকা রিপোর্টস ইউনিটির মিলনায়তনের প্রকাশ্য সভা হতে গ্রেফতার, সন্ত্রাস দমন আইনে মামলায় জড়ানো, জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক নুরে আলম জিকু।


যুক্তরাষ্ট্র জাসদের এক বিবৃতিতে বলা হয়, মঞ্চ ৭১ এর  অনুষ্ঠানে মব হামলার মাধ্যমে মুক্তিযোদ্ধা, ঢাকাবিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিদের মারধর এবং পরে তাদেরকে পুলিশ কর্তৃক গ্রেফতার ও সন্ত্রাস দমন আইনে মিথ‍্যা মামলায় জড়ানোর ঘটনায় গণতন্ত্র ও আইনের শাসনের অন্তরায়। যুক্তরাষ্ট্র জাসদের বিবৃতিতে বলা হয়, বাক—ব্যক্তি স্বাধীনতা, সভা—সমিতি করার মৌলিক অধিকার পরিপন্থী মবসন্ত্রাস দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নাজুক অবস্থায় ফেলে দিয়েছে। বিবৃতিতে জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিকসহ অন্যান্য গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, সন্ত্রাস দমন আইনে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের আত্নপক্ষ সমর্থনের আইনী অধিকার নিশ্চিত করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানানো হয়।
যুক্তরাষ্ট্র জাসদের বিবৃতিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হাসানুল হক ইনুসহ আটককৃত রাজবন্দীদেরও মুক্তি দাবি করা হয়।
যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক নুরে আলম জিকু বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের পর দেশজুড়ে মব সংস্কৃতির নতুন প্রেক্ষাপট সৃষ্টি হয়েছ । স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য ও সুবিচারের অঙ্গীকার থাকলেও মানুষ এখনও মৌলিক অধিকার থেকে বঞ্চিত।

Situs Streaming JAV