Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে নাগরিক হওয়া এক দীর্ঘ, জটিল এবং ব্যয়বহুল প্রক্রিয়া

অনলাইন ডেস্ক পঠিত: 173 বার

প্রকাশিত: September 19, 2025 | 11:53 AM

ইফতেখার ইসলাম :যুক্তরাষ্ট্রে নাগরিক হওয়া অনেকের কাছে ‘আমেরিকান ড্রিম’ হলেও বাস্তবে এটি দীর্ঘ, জটিল এবং ব্যয়বহুল প্রক্রিয়া। সাধারণত কোনো সরল ‘লাইনের’ মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যায় না। অধিকাংশ অভিবাসীর জন্য বৈধ পথ সীমিত, কঠোর নিয়মের অধীনে এবং দীর্ঘ প্রক্রিয়াজাত।


যুক্তরাষ্ট্রে অভিবাসন সাধারণত তিনটি পথে ঘটে। চাকরি, পরিবার পুনর্মিলন বা মানবিক সুরক্ষা। প্রতিটি পথে নির্দিষ্ট কোটা, যোগ্যতা মানদণ্ড এবং ব্যাপক কাগজপত্র প্রয়োজন। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে এসব পথ আরও কঠোর হয়ে ওঠে। নতুন নিয়ম, উচ্চ ফি, স্বল্প সময়ের কাজের অনুমতি এবং কিছু গ্রুপেরনিষিদ্ধ শরণার্থী ও আশ্রয় প্রার্থী আবেদনের প্রক্রিয়া বন্ধ করার কারণে নাগরিকত্ব পাওয়া অনেকের জন্য কঠিন হয়ে গেছে।
জানা গেছে, নাগরিকত্ব অর্জনের সময়কালও ভিন্ন। যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বাভাবিক নিকটতম আত্মীয় স্বামী/স্ত্রী, বাবা-মা বা ছোট সন্তান প্রায় ৫–৭ বছরে নাগরিক হতে পারে। কিন্তু প্রাপ্তবয়স্ক সন্তান বা ভাই-বোনদের ক্ষেত্রে ভিসার ব্যাকলগ ২০ বছরের বেশি হতে পারে, যার ফলে পুরো প্রক্রিয়ায় ২৫ বছর বা তার বেশি সময় লাগতে পারে। কিছু উচ্চ-দক্ষ শ্রমিকের ক্ষেত্রে শুধু গ্রিন কার্ডের জন্যও কয়েক দশক অপেক্ষা করতে হয়।
তথ্য বলছে, এতদূর পৌঁছে নাগরিকত্ব পরীক্ষায় বসার পরও কঠোর নতুন নিয়মের মুখোমুখি হতে হয়। ২০২৫ সালের সেপ্টেম্বরে নাগরিকত্ব দিবসে অভিবাসন কর্তৃপক্ষ নতুন করে কঠিন পরীক্ষা প্রবর্তন করেছে। এই দীর্ঘ প্রক্রিয়া ও বাধার কারণে পরিবার বিচ্ছিন্ন হয়, কর্মজীবন ব্যাহত হয় এবং মার্কিন অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়। ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভিবাসী জনসংখ্যা এক মিলিয়ন কমেছে। যা ১৯৬০-এর দশক থেকে প্রথমবারের মতো ঘটেছে।
বিশ্লেষকরা বলছেন, কাজের অনুমতি বাড়ানো, অভিবাসন আদালতের প্রক্রিয়া সহজ করা, ব্যাকলগ কমানো এবং বৈধ পথ সম্প্রসারণ করলে নাগরিকত্ব প্রাপ্তি সহজ করা সম্ভব। নাগরিকত্ব দিবসে ইতিহাস স্মরণ করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাস্তবসম্মত সমাধানের মাধ্যমে অভিবাসীদের জন্য নাগরিকত্বের পথ খুলে দেওয়াও জরুরি।

Situs Streaming JAV