নিউইয়র্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন এবং চট্রগ্রামের ঐতিহ্যবাহী মেজবান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :নিউইয়র্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টার ও রেস্টুরেন্টে এ আয়োজনের উদ্যোক্তা ছিলো ঈদে মিলাদুন্নবী (সা.) অর্গানাইজিং কমিটি অব নর্থ আমেরিকা’। ২১ সেপ্টেম্বর রোববার আছরের নামাজের পর থেকে শুরু হয় ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল ও মেজবান (নৈশভোজ)। বিপুলসংখ্যক প্রবাসী মেজবানে অংশ নিয়ে সুস্বাদু খাবার গ্রহণ করেন।
ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্রুকলিন বেলাল মসজিদ আ্যান্ড ইসলামিক স্কুলের ইমাম ড. মুফতি সৈয়দ আনসারুল করিম আল আজহারি। অনুষ্ঠানের সার্বিক সহযেগিতায় ছিলেন অ্যাটাব প্রেসিডেন্ট ও কর্ণফুলি ট্রাভেল্স-এর সত্ত্বাধিকারী মোহাম্মদ সেলিম হারুন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক রাসুল প্রেমিক মুসল্লির উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। সকলেই অত্যন্ত ধৈর্য সহকারে বিশ্বমানবতার মুক্তির দূত, প্রিয়নবী হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনের নানা দিক নিয়ে আলোচনা শুনেন এবং আল্লাহপাক রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেন।
ড. মুফতি সৈয়দ আনসারুল করিম আল আজহারি মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। তিনি আরো বলেন, মহানবী (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। বিশ্বব্যাপী করোনা মহামারী, যুদ্ধ-বিগ্রহ নানামুখী সমস্যায় মহানবীর (সা.) শিক্ষা ও ইবাদত বিশ্বের শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে।
উল্লেখ্য যে, ২০১৪ সাল থেকে নিউইয়র্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়ে আসছে।আলোচনায় অংশ নেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ শাহ নেওয়াজ, বিশিষ্ট রাজনীতিবিদ গিয়াস আহমেদ, মূলধারার রাজনীতিক ও যুক্তরাষ্ট্রে ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক অ্যাটর্নি মঈন চৌধুরী। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন সামসুল আলম চৌধুরী এবং সদস্য সচিব ছিলেন মনির আহমদ। সহযোগিতায় ছিলেন মনির আহমেদ, আরিফুল ইসলাম, কাজি আজম ও আলী আকবর বাপ্পী।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল