Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সিটি মেয়র র্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এরিক অ্যাডামস

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: September 30, 2025 | 12:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটি মেয়র আসন্ন মেয়র নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বর্তমান মেয়র এরিক অ্যাডামস। রোববার সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন।

ভিডিও বার্তায় অ্যাডামস বলেন, সহিংস অপরাধ কমানো এবং শহরের উন্নয়নে কিছু সাফল্য থাকলেও ‘অবিরাম গণমাধ্যমের জল্পনা’ এবং নির্বাচনী তহবিল না পাওয়ায় তিনি প্রচারণা চালিয়ে যেতে পারবেন না। তিনি সতর্ক করেন, স্থানীয় সরকারকে ব্যবহার করে কিছু “বিভাজনমূলক এজেন্ডা” চাপানো হচ্ছে। এ সময় তিনি আর মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বরে ঘোষণা করেন।
অ্যাডামস সরাসরি কোনো প্রার্থীকে সমর্থন না করলেও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো এবং ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি দৌড়ে নতুন প্রতিক্রিয়া তৈরি হতে পারে। কুওমো নিজেকে একমাত্র কেন্দ্রীয় প্রার্থী হিসেবে তুলে ধরছেন যিনি মামদানিকে হারাতে পারেন। মামদানি যদি নির্বাচিত হন, তবে ৩৩ বছর বয়সে তিনি শহরের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ এবং প্রগতিশীল মেয়র হবেন।
রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া এখনও নির্বাচনে রয়েছেন, তবে তার প্রার্থিতা দলীয় দিক থেকে ঝুঁকিপূর্ণ। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তাকে “প্রাইম টাইম প্রার্থী নয়” বলে মন্তব্য করেছেন।
অ্যাডামসের রাজনৈতিক জীবন গত বছর নানা দুর্নীতি ও ঘুষের অভিযোগে প্রভাবিত হয়েছে। তার সহকর্মীরা পদত্যাগ করেছেন এবং ফেডারেল দুর্নীতি মামলার কারণে সমালোচনার মুখে পড়েছেন। যদিও পরবর্তীতে ট্রাম্প প্রশাসন মামলাগুলি প্রত্যাহার করে দেয়, তারপরও অ্যাডামসের পুনর্নির্বাচনের সুযোগ সীমিত ছিল।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল অ্যাডামসের নির্বাজন থেকে সরে আসার পর অ্যাডামসের প্রশংসা করে বলেন, তিনি চার বছরের মেয়র হিসাবে শহরকে আগের চেয়ে ভালো অবস্থায় রেখে যাচ্ছেন। নির্বাচন কেবল কয়েক মাস দূরে থাকায়। এখন এই পদক্ষেপ শহরের রাজনীতিতে নতুন গতি আনতে পারে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ