Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে যশোর সোসাইটি অব আমেরিকা’র নতুন কমিটির অভিষেক

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: October 17, 2025 | 11:58 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে যশোর সোসাইটি অব আমেরিকা ইনকের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৫-২০২৬ এর অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হয় ১১ অক্টোবর । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ, ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনালের চেয়ারপারসন বিশিষ্ট অ্যাটর্নি মঈন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি ইন্সপেক্টর কারাম চৌধুরী, ক্যাপ্টেন আব্বাস, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, খলিল বিরিয়ানির প্রেসিডেন্ট খলিলুর রহমানসহ বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ এবং প্রবাসী যশোরবাসীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিরা।
নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে নবনির্বাচিত সব সদস্যের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাদের আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করা হয়। নবগঠিত কমিটিতে আরো রয়েছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসকে মিজানুর রহমান এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে মাহবুবুর রহমান, আবুল হাশেম, মেহেরুন্নেসা মুল্লিক (মেরি), মামুন সরদার, মো. মজহারুল ইসলাম (অনিক) ও মেহেদী আল-মামুন।
কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন-মো. রিফাত হোসেন, শাকিউল ইসলাম (কনক), ইসানুর রহমান, মাহমুদুল কবির, মো. জিয়াউর রহমান, তিফুর রহমান তুরাগ, এসএম গোলাম ফারুক, সোনিয়া পারভিন মুল্লিক, সাদিয়া মোহনা, মো. আমিনুল ইসলাম (গনি), মো. শরিফুল ইসলাম, শায়লা সুমিন (হাসু), শাহিন সরদার, মারিয়া মৌ (মৌসুমি), মো. শাহিদুল ইসলামসহ আরো অনেকে।
প্রবাসে বসবাস করেও যশোরবাসীর সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক সম্পর্ককে আরো দৃঢ় করার প্রত্যয়ে এ সংগঠন কাজ করছে বলে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, যশোর সোসাইটি অব আমেরিকা ইনক শুধু একটি সামাজিক সংগঠন নয়, এটি প্রবাসে যশোরের ইতিহাস, সংস্কৃতি ও ঐক্যের প্রতীক। নতুন কমিটি প্রবাসীদের কল্যাণে আরো সক্রিয় ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
উল্লেখ্য, এ সংগঠনটি দীর্ঘদিন ধরে প্রবাসে যশোর জেলার মানুষদের একত্রিত করে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ