নিউইয়র্কে City & State পত্রিকা’র ২০২৫ সালের “অনসাং হিরো” সম্মাননা পেলেন শ্রমিক নেতা টিপু সুলতান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে City & State পত্রিকা’র ২০২৫ সালের “অনসাং হিরো” সম্মাননা পেলেন শ্রমিক নেতা মোহাম্মদ টিপু সুলতান। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় দীর্ঘদিনের ভূমিকার জন্য এ স্বীকৃতি পেলেন টিপু সুলতান।
নিউইয়র্কের জনপ্রিয় পত্রিকা City & State ঘোষণা করেছে, “The 2025 Unsung Heroes” তালিকা, যেখানে সমাজের পর্দার আড়ালে থেকে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানানো হয়েছে।
এই বছরের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্কের শ্রমিক নেতা মোহাম্মদ “টিপু” সুলতান, যিনি দীর্ঘদিন ধরে নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স (NYTWA)-এর একজন সংগঠক হিসেবে কাজ করে আসছেন।
একজন সাবেক ইয়েলো ক্যাব চালক থেকে দক্ষ সংগঠকে পরিণত হয়ে তিনি আজ প্রায় ৩০,০০০ ট্যাক্সি চালকের সঙ্গে প্রতিদিন সরাসরি কাজ করেন। চালকদের প্রশাসনিক জটিলতা সমাধান, অভিযোগ নিষ্পত্তি ও অধিকার আদায়ের লড়াইয়ে তিনি একজন অগ্রণী নেতা।
২০২১ সালে সিটি হলে ট্যাক্সি চালকদের ঐতিহাসিক অনশন ও আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন টিপু সুলতান, যার ফলস্বরূপ চালকরা পেয়েছিলেন নজিরবিহীন ঋণমুক্তি কর্মসূচি।
শ্রমজীবী মানুষের জন্য নিরলস পরিশ্রম ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ City & State তাঁকে সম্মানিত করেছে ২০২৫ সালের “Unsung Hero” উপাধিতে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল