নিউজারসির আটলান্টিক সিটিতে নির্বাচনী বিজয় সমাবেশ অনুষ্ঠিত
সুব্রত চৌধুরী- নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিতে গত ঊনিশ নভেম্বর বুধবার বিকেলে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে নির্বাচনী বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রতি অনুষ্ঠিত সিটি কাউন্সিলের নির্বাচনে জয়ী প্রথম বাংলাদেশি কাউন্সিল এট লারজ সোহেল আহমেদ এর উদ্যোগে অনুষ্ঠিত বিজয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন আটলান্টিক সিটির পুন:নির্বাচিত মেয়র মার্টি স্মল সিনিয়র।
অনুষ্ঠানের বিভিন্ন আয়োজন এর মধ্যে ছিল সুধী সমাবেশ, কথামালা, সংগীত অনুষ্ঠান ও প্রীতিভোজ। বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএএসির সভাপতি শহীদ খান, সোহেল আহমেদ, বেংগল ক্লাবের সহ-সভাপতি আরিফ মাহমুদ লিমন, কলিন্স ডেইস সিনিয়র, স্টিফেনি মার্শাল, প্যাটিসিয়া বেইলি, কনস্টেনস চ্যাপম্যান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বিগত নির্বাচনে প্রবাসী বাংলাদেশীরা ঐক্যবদ্ধভাবে সোহেল আহমেদ ও সুব্রত চৌধুরী সহ টিম স্মল এর প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করায় তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আসিফ আনোয়ার ও জয়ন্ত সিনহা। বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোকজন এই নির্বাচনী বিজয় সমাবেশে অংশগ্রহণ করেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল