Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র’র অভিষেক (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: November 20, 2025 | 9:22 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের অন্যতম আঞ্চলিক সংগঠন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র’র অভিষেক অনুষ্ঠান হয়ে গেল গত ১৬ নভেম্বর। নিউইয়র্কে নবান্ন রেস্টুরেন্টে এই আঞ্চলিক সংগঠনের অভিষেক অনুষ্ঠানে হবিগঞ্জসহ বৃহত্তর সিলেট অঞ্চলের ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরাসহ এলাকার মানুষের কল্যাণের প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে নিউইয়র্কের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-আঞ্চলিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি মোহাম্মদ আজদু মিয়া তালুকদার। প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক বোর্ড অব ট্রাস্টি সদস্য ওয়াছি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল খান, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, চৌধুরী প্রফেশনের প্রেসিডেন্ট ব্যারিস্টার মিজানুর রহমান চৌধুরী, জালালবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাবেক উপদেষ্টা ও আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সভাপতি আব্দুস শহীদ, বিশিষ্ট অ্যাকটিভিস্ট হাসান আলী, হবিগঞ্জ সদর সমিতির সভাপতি মো. তাজুল ইসলাম মানিক, অভিষেক কমিটির আহ্বায়ক মো. শফিউদ্দিন তালুকদার, মঞ্চে উপস্থিতি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ নাজমূল হাসান কোবাদ, নির্বাচন কমিশনার গাফ্ফার আহমেদ, নির্বাচন কমিশনার তাজুল ইসলাম তালুকদার, নির্বাচন কমিশনার লিয়াকত আলী প্রমুখ।
স্বাগত বক্ত্যব রাখেন-অভিষেক অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ শফি উদ্দিন তালুকদার, শুভেচ্ছা বক্ত্যব রাখেন সদস্য সচিব আবুল কালাম আজাদ টিপু ও জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার ইনকের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন পুনরায় নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন মানিক ও অভিষেক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ টিপু।
২য় অধিবেশনে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্রর নবনির্বাচিত সভাপতি সাব্বির হোসেন ও নতুন সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন মানিকের সঞ্চালনায় বাকি অনুষ্ঠান পরিচালনা করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন-সদর সমিতির সাধারণ সম্পাদক তুহিন তালুকদার, সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ আছকির, মো. আব্দুর রহমান, শেখ মোস্তফা কামাল, মোহাম্মদ লোকমান হোসেন লুকু, মুকিত ইসলাম, গোলাম রহিম শ্যামল, অ্যাডভোকেট মীর তাজুল ইসলাম, বিশিষ্ট অ্যাকটিভিস্ট হাসান আলী, আব্দুস শহীদ, সদস্য ওয়াছি চৌধুরী, বদরুল খান, আজমল হোসেন কুনু, মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
প্রধান নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ নাজমূল হাসান কোবাদ নতুন কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত করেন ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক ও নব নির্বাচিত সহ-সভাপতি সৈয়দ মোশাররফ হোসেন। এরপর বাংলাদেশ ও আমেরিকা জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
আতাউর রহমান সেলিম বলেন, ঐক্যবদ্ধভাবে এই সংগঠনকে এগিয়ে নিতে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিকে মূলস্রোতের সঙ্গে সম্পৃক্ত করতে আমাদেরকে ব্যাপক ভূমিকা রাখতে হবে।
নবনির্বাচিত সভাপতি সাব্বির হোসেন উপস্থিত হবিগঞ্জবাসীর উদ্দেশে বলেন, সবার সহযোগিতা আগামী ছয় মাসের মধ্যে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি বহুদিনের আশা-আকাঙ্ক্ষার কবর স্থান ক্রয় করা হবে।
নতুন কমিটির কর্মকর্তারা হলেন-সভাপতি সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন মানিক, সহ-সভাপতি আকবর হোসেন সর্পণ, সহ-সভাপতি সৈয়দ মোশাররফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক ইমরান আলী টিপু, প্রচার ও দপ্তর সম্পাদক সৈয়দ জিয়াউল হাসান আসাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী রাজীব, আইন ও আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ ফখরুল আবেদীন মাছুম, ক্রীড়া ও যুব সম্পাদক জহির আহমেদ রাহুল, সমাজ কল্যাণ ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন তালুকদার, মহিলা সম্পাদিকা নূর জাহান চৌধুরী রোমা, সদস্য মোহাম্মদ শফিউদ্দিন তালুকদার, মোহাম্মদ আতাউর রহমান, রেজাউল ভূঁইয়া রিজ, মোহাম্মদ আবু তাহের চৌধুরী, গোলাম মুহিত, মোহাম্মদ মানিক মিয়া।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ