নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির খাদ্য বিতরণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি তাদের সেবা কার্যক্রমের অংশ হিসেবে সর্বস্তরের মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছে। গত ২১ নভেম্বর শুক্রবার বাদ জুমা জ্যামাইকা মুসলিম সেন্টারের সামনে থেকে শুকনো খাবার সহ নিত্য প্রয়োজনীয় গ্রোসারী সামগ্রী বিতরণ করা হয়। এতে নেতৃত্বে দেন ফ্রেন্ডস সোসাইটির সভাপতি, কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার ও সাধারণ সম্পাদক এনায়েত মুন্সী। খবর ইউএনএ’র।

মূলত: কভিড ১৯ এর ভয়াবহ সময় থেকে ফ্রেন্ডস সোসাইটি নিউইয়র্ক সিটি প্রশাসন ও বিভিন্ন সংস্থার সহযোগিতায় খাদ্য বিতরণ কর্মসূচী গ্রহণ করে আসছে। যা কমিউনটিতে প্রশংসিত। উত্তর আমেরিকার থ্যাক্স গিভিং ডে সামনে রেখে গত ২১ নভেম্বর শুক্রবারের খাদ্য বিতরণের সময় দেশী-বিদেশী সর্বস্তরের বিপুল মানুষ লাইনে দাঁড়িয়ে খাবার গ্রহণ করেন। এসময় স্বেচ্ছাসেবী দলের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এসময় ফ্রেন্ডস সোসাইটির অন্যতম উপদেষ্টা ডা. ওয়াজেদ এ খান, মোহাম্মদ শহীদুল্লাহ, সাবেক সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জে মোল্লা সানি ও সহ সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদ সহ অন্যান্য কর্মকর্তাদের মধ্যে শরীফ হোসেন, জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল