কথিত আব্দুর রহমান ও আবু তালেব চৌধুরী চান্দুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই : মাহবুবুর রহমান চৌধুরী ও খায়রুল আলম
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতীয় পার্টির প্রাক্তন উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী ও যুক্তরাষ্ট্র জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক এ বি এম খায়রুল আলম এক বিবৃতিতে বলেছেন, কথিত আব্দুর রহমান ও আবু তালেব চৌধুরী চান্দুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।

নেতৃবৃন্দ গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বলেন, জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের অনুসারী হাজী আব্দুর রহমান ও আবু তালেব চৌধুরী চান্দুর নেতৃত্বাধীন (জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা থেকে বহিষ্কৃত) জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখাতে আমাদের নাম দেখে আমরা বিস্মিত হয়েছি। কারণ আমরা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এর নেতৃত্বের প্রতি সম্পূর্ণ আস্থাশীল এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের অনুমোদিত জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মোহাম্মদ এ বার ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল এর নেতৃত্বে গঠিত কমিটির প্রতি আস্থাশীল ও ঐক্যবদ্ধ। তাই আমাদের অনুমতি ছাড়া আমাদের নাম ব্যবহার করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








