Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব প্রথা বাতিল করতে বিল উত্থাপন

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: December 3, 2025 | 5:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর বার্নি মোরেনো দ্বৈত নাগরিকত্ব প্রথা বাতিল করতে একটি বিল উত্থাপন করেছেন। এই প্রস্তাবিত এক্সক্লুসিভ সিটিজেনশিপ অ্যাক্ট অফ ২০২৫ আইন হিসেবে পাস হলে দ্বৈত নাগরিকত্বের অধিকারী যেকোনো ব্যক্তিকে মার্কিন নাগরিক হিসেবে থাকতে হলে অন্য দেশের জাতীয়তা ত্যাগ করতে হবে। সেই সাথে যুক্তরাষ্ট্রের প্রতি একচেটিয়া আনুগত্যের অঙ্গীকার করতে হবে।


এই আইন কার্যকর হলে দ্বৈত নাগরিকত্বপ্রাপ্ত আমেরিকানদের বিদেশি বা মার্কিন নাগরিকত্ব, এই দুটির মধ্যে যে কোনো একটি আনুষ্ঠানিকভাবে ত্যাগ করার জন্য এক বছর সময় দেওয়া হবে। যারা এই নির্দেশ মানবেন না, তাদের স্বেচ্ছায় মার্কিন নাগরিকত্ব পরিত্যাগ করেছেন বলে গণ্য করা হবে।
কলম্বিয়ায় জন্মগ্রহণকারী এবং ১৮ বছর বয়সে মার্কিন নাগরিকত্ব লাভকারী ওহাইওর সিনেটর বার্নি মোরেনো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, আপনি যদি আমেরিকান হতে চান, তবে তা সম্পূর্ণ বা কিছুই না। দ্বৈত নাগরিকত্বের প্রথা স্থায়ীভাবে বন্ধ করার সময় এসেছে।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই প্রস্তাবিত আইনটি কার্যকর হলে স্লোভেনিয়ায় জন্মগ্রহণকারী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং তার ছেলে ব্যারন সরাসরি প্রভাবিত হতে পারেন। মেলানিয়া ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে আসেন এবং আনুষ্ঠানিক প্রাকৃতিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে মার্কিন নাগরিকত্ব পান। যদিও তিনি স্লোভেনীয় নাগরিকত্ব ধরে রেখেছেন কি না, তার কোনো সরকারি নিশ্চিতকরণ নেই। তবে অনেক জীবনীমূলক বর্ণনায় বলা হয়েছে যে তিনি তা করেছেন এবং ব্যারনকেও সেই নাগরিকত্ব পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন।
এছাড়াও, এই বিলের দ্বারা প্রভাবিত হতে পারেন টেসলা ও স্পেসএক্সের মালিক ইলন মাস্ক, ক্যালিফোর্নিয়ার প্রাক্তন গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার, অভিনেতা টম হ্যাঙ্কস এবং সালমা হায়েকসহ আরও অনেক মার্কিন সেলিব্রিটি।
তবে বিশ্লেষকরা মনে করছেন, বার্নি মোরেনোর এই পরিকল্পনা সাংবিধানিক বাধার মুখে পড়তে পারে, কারণ এটি ১৪তম সংশোধনীর সঙ্গে সাংঘর্ষিক। যা নিশ্চয়তা দেয় যে একজন মার্কিন নাগরিক স্বেচ্ছায় ত্যাগ না করলে তাকে তার নাগরিকত্ব থেকে বঞ্চিত করা যাবে না। যদিও যুক্তরাষ্ট্র দ্বৈত নাগরিকদের কোনো সরকারি তথ্যভান্ডার রাখে না। বৈশ্বিক প্রবাসী প্রকাশনা ইন্টারন্যাশনাল লিভিংয়ের মতে, ৪০ মিলিয়নেরও বেশি আমেরিকান আইনত দ্বৈত নাগরিকত্ব ধারণ করতে পারে, যা মোট জনসংখ্যার প্রায় ১২ শতাংশ । সূত্র: আরটি

সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV