Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটির নব নির্বাচিত মেয়র জোহরান মামদানি ঐতিহাসিক গ্রেসি ম্যানশনে উঠবেন

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: December 10, 2025 | 1:14 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির নব নির্বাচিত মেয়র জোহরান মামদানি ১ জানুয়ারি শপথ নেবেন। এর কাছাকাছি কোনো সময়ে তিনি এবং তার স্ত্রী রামা ম্যানহাটানের ঐতিহাসিক গ্রেসি ম্যানশনে উঠবেন। পরিবারের নিরাপত্তা এবং নিউ ইয়র্কবাসীর জন্য তার ‘সহনশীলতা এজেন্ডা’তে পুরোপুরি মনোযোগ দেয়ার স্বার্থেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
জোহরান মামদানি সামাজিক মাধ্যমে জানান, আমার স্ত্রী রামা এবং আমি সিদ্ধান্ত নিয়েছি জানুয়ারিতে গ্রেসি ম্যানশনে উঠব। তিনি লিখেছেন, অ্যাস্টোরিয়ার তাদের বর্তমান বাসাটা তার কাছে কতটা বিশেষ, সেই পাড়া কীভাবে তার কাজ এবং ভাবনায় সবসময় রয়ে যাবে। তার ভাষায়, এই সিদ্ধান্ত মূলত আমাদের পরিবারের নিরাপত্তা এবং নিউইয়র্কবাসী যেটির জন্য ভোট দিয়েছেন- সাশ্রয়ী বসবাসের সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সম্পূর্ণ মনোযোগ দেয়ার প্রয়োজনীয়তা থেকেই এসেছে। আমরা অ্যাস্টোরিয়ার সবকিছুই মিস করব- অবিরাম আডেনি চায়ের গন্ধ, স্প্যানিশ-আরবিসহ নানা ভাষার প্রাণবন্ত কথা, সী-ফুড আর শাওয়ারমার সুগন্ধে ভরা রাস্তাগুলো।


৩৪ বছর বয়সী এই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট গত মাসে বিপুল ব্যবধানে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন। তিনি হচ্ছেন গত শতাব্দীর মধ্যে নিউইয়র্ক সিটির সবচেয়ে কমবয়সী মেয়র। অ্যাস্টোরিয়ার একটি সাবসিডাইজড, রেন্ট-স্ট্যাবিলাইজড এক বেডরুম ফ্ল্যাটে তিনি থাকেন। এর জন্য তিনি মাসে প্রায় ২,৩০০ ডলার ভাড়া দেন। কিন্তু তার বাৎসরিক আয় ১,৪২,০০০ ডলার হওয়ায় তাকে সমালোচনার মুখে পড়তে হয়। সাবেক গভর্নর অ্যানড্রু কুমোও এ বিষয়ে তার বিরুদ্ধে কড়া সমালোচনা করেন।
মামদানির বর্তমান ৮০০ বর্গফুটের অ্যাপার্টমেন্টে হিটিং আর গরম পানি ভাড়ার মধ্যেই থাকে- যা নিউইয়র্ক আইনে বাধ্যতামূলক। বাসায় ওয়াশার-ড্রায়ার নেই। তবে বিল্ডিংয়ে সবার জন্য একটি লন্ড্রি রুম আছে। ১৯২৯ সালে নির্মিত ভবনটিতে লিফটও রয়েছে।
অন্যদিকে, গ্রেসি ম্যানশন নিউইয়র্ক সিটি মেয়রদের সরকারি আবাস হিসেবে দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে। ১৭৯৯ সালে নির্মিত গ্রেসি ম্যানশন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অধিকাংশ নিউইয়র্ক সিটি মেয়রের সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে আছে ইস্ট রিভারের দৃষ্টিনন্দন ভিউ, বড় একটি ফায়ারপ্লেসসহ অতিথি আপ্যায়ন কক্ষ, প্যারিসিয়ান বাগানের নকশা করা ওয়ালপেপারসহ আরামদায়ক ডাইনিং ও সিটিং রুম, পূর্ণকালীন গ্রেসি শেফ- যিনি মেয়র পরিবারের জন্য খাবার প্রস্তুত করেন। হালকা মাখন-হলুদ রং, সবুজ শাটার এবং সাদা রেলিংসহ গ্রেসি ম্যানশন পূর্ব নদীর দিকে মুখ– দেখতে যেন বিয়ের কেকের মতো একটি বাড়ি। ভেতরে ফেডারেল স্টাইলের ম্যানশনের নিচতলা সাজানো হয়েছে বাড়িটির মূল সময়কার নকশার ভাব ধরে রেখে। এই কম্পাউন্ডে পাঁচটি শোবার ঘর রয়েছে বলে জানা যায়। মেয়র ও তাঁর পরিবারের নিরাপত্তার জন্য বাড়তি সুরক্ষা ব্যবস্থা রয়েছে। আছে উঁচু বেড়া, নজরদারি ক্যামেরা এবং সার্বক্ষণিক পুলিশ উপস্থিতি।
নিউইয়র্ক টাইমস জানায়, নিরাপত্তা ও বড় পরিসরের সরকারি অনুষ্ঠান আয়োজনের উপযোগী অবকাঠামোর কারণেই প্রায় সব মেয়র শেষ পর্যন্ত গ্রেসি ম্যানশনেই ওঠেন। অ্যাস্টোরিয়া- তরুণদের ও পরিবারদের জন্য সাশ্রয়ী, প্রাণবন্ত এবং বহুসংস্কৃতির আবাসিক এলাকা। আপার ইস্ট সাইড- বিশ্ববিখ্যাত জাদুঘর, উচ্চমানের বার ও ঐতিহাসিক স্থাপনার অভয়ারণ্য। দুই এলাকার জীবনযাপন সম্পূর্ণ ভিন্ন হলেও দায়িত্ব, নিরাপত্তা এবং রাজনৈতিক চাপ বিবেচনায় মামদানি দম্পতির সিদ্ধান্তকে অনেকেই যৌক্তিক বলে দেখছেন।
গত সোমবার এক বিবৃতিতে মামদানি বলেন, এই সিদ্ধান্ত মূলত আমাদের পরিবারের নিরাপত্তা ও নিউইয়র্কবাসী যে সাশ্রয়ী আবাসনের এজেন্ডায় ভোট দিয়েছে, তা বাস্তবায়নে আমার সম্পূর্ণ মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে। কিন্তু মামদানির কাছে সাশ্রয়ী আবাসন ছিল কেন্দ্রীয় ইস্যু, নভেম্বরের বিজয়ের পরপরই তিনি সেখানে থাকবেন কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেননি।
বিবৃতিতে মামদানি আরও বলেন, অ্যাস্টোরিয়া: আমাদের নিউইয়র্ক সিটির সেরা রূপটি দেখানোর জন্য ধন্যবাদ। যদিও আমি আর অ্যাস্টোরিয়ায় থাকব না, অ্যাস্টোরিয়া সবসময় আমার ভেতরে এবং আমার কাজের মধ্যে বেঁচে থাকবে– তিনি বলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ