নিউইয়র্কে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার বিজয় দিবস উদযাপন, আগামী নির্বাচনে জাতীয় পার্টিমনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান
Screenshot
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা বিজয় দিবস উদযাপন করেছে ১৬ ই ডিসেম্বর মঙ্গলবার জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে। জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ এ বার ভূঁইয়ার সভাপতিত্বে ও সহ সভাপতি নূর ইসলাম বর্ষণ এর পরিচালনায় সভায় কার্যক্রম শুরু হয়।
আলোচনা সভার প্রারম্ভে ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যাহারা আত্মত্যাগ করেছেন এবং দেশের মানুষের মৌলিক অধিকার আদায়ে ২০২৪ সালের জুলাই থেকে ৫ই আগস্ট ২০২৫ পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ এ বার ভূঁইয়া, সহ-সভাপতি এসএম ইকবাল, নূর ইসলাম বর্ষণ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হাসমত আলী, বীর মুক্তিযোদ্ধা শেখ নাছির উদ্দিন, জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ কাদের, কৃষি বিষয়ক সম্পাদক এনএসএন রুবেল, ডাঃ নার্গিস আহমেদ, ইউনুস আলী, বিশিষ্ট সংগীত শিল্পী মোহর খান, মোহাম্মদ হাবিব।
বিজয় দিবসের সভায় বক্তারা বলেন, জাতীয় পার্টিকে নিয়ে বাংলাদেশের বিগত প্রতিটি সরকার রাজনীতি করেছে এবং বর্তমান সরকারও তার ধারাবাহিকতা চালিয়ে যাচ্ছে, তাই জাতীয় পার্টির সকল নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ জাতীয় পার্টি একটি স্বাধীনতার পক্ষের শক্তি, তাই জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র আছে, ছিল। বক্তারা আরো বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল

