নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে বাংলাদেশী-আমেরিকান এটর্নি সোমা সাঈদের শপথ গ্রহণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে বাংলাদেশী-আমেরিকান এটর্নি সোমা সাঈদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানটি নিউইয়র্কের কুইন্সে অবস্থিত কুইন্স সিভিল কোর্টের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পবিত্র কোরআন শরীফ স্পর্শ করিয়ে জাস্টিস সোমা সাঈদকে বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ পাঠ করান।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের মূলধারার প্রায় শতাধিক অতিথিসহ কমিউনিটির বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে অডিটরিয়াম পরিপূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফ এবং মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
এছাড়াও উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত কম্পট্রোলার মার্ক লিভাইন, সিনেটর জন লু, সিনেটর টবি, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, রাজনৈতিক ব্যক্তিত্ব গিয়াস আহমেদ, মিজান চৌধুরী। বাংলাদেশী আমেরিকান টেক কোয়ালিশন (বিএটিসি)-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ সোহেল, ট্রেজারার মোঃ তরিকুল ইসলাম, বরকত চৌধুরী প্রমুখ।
এছাড়াও নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ তারিক হাসান খান, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন নাঈম আহমেদ, লায়ন মোহাম্মদ আমির হোসেন কামালসহ অন্যান্য সদস্যবৃন্দ। বিভিন্ন পর্যায়ের ডিস্ট্রিক্ট লিডার, কিউডিসি ক্লাবের নেতৃবৃন্দসহ কমিউনিটির বহু গণ্যমান্য ব্যক্তি।
উল্লেখ্য বিচারপতি সোমা সাঈদ বাংলাদেশের টাঙ্গাইল জেলার মেয়ে এবং তার স্বামী আইটি বিশেষজ্ঞ মিজান চৌধুরী মৌলভীবাজার জেলার সন্তান।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল