নিউইয়র্কে বাংলাদেশী কারেকশন সোসাইটি’র উদ্যোগে ফ্রি হালাল খাবার বিতরণ
ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে বাংলাদেশী কারেকশন সোসাইটি’র উদ্যোগে ফ্রি হালাল গরম খাবার বিতরণ করা হয়েছে। ২৬ ডিসেম্বর শুক্রবার ব্রঙ্কসের ২১৩০ ওয়েস্টচেস্টার এভিনিউর কাজী ট্রাভেলস অ্যান্ড মাল্টি সার্ভিস’র সামনে বাংলাদেশী কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মানুষের মাঝে বিনামূল্যে এসব হালাল গরম খাবার বিতরণ করা হয়।
বাংলাদেশী কারেকশন সোসাইটির সভাপতি কাজী হাসানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মাদ বাহাদুরের পরিচালনায় এসময় অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল কালাম ভূইয়া, সহ-সভাপতি মাহাবুব সুজন, সদস্য কাজী করিম, মোহাম্মদ চীশতী, সিপিএ প্রমুখ।
বাংলাদেশী কারেকশন সোসাইটির সভাপতি কাজী হাসান সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, খ্রিস্টমাস উপলক্ষে কয়েকশ মানুষের মাঝে হালাল গরম খাবার বিতরণ করা হয়েছে। তিনি বলেন, কমিউনিটির মানুষের জন্য কিছু করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। তিনি এ সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে এ উদ্যোগে সার্বিক সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল