Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বড়দিনের উৎসবের রঙে রঙ্গিন নিউজার্সির আটলান্টিক সিটি

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: December 27, 2025 | 1:09 PM

সুব্রত চৌধুরী- যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ব্যাপক উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপিত হয়েছে। বড়দিনের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল যিশু খ্রিস্টের জন্ম উদযাপন, প্রার্থনা, ধর্মীয় সমাবেশ, গির্জায় বিশেষ উপাসনা, সান্তা ক্লজ, উপহার বিনিময়, ক্রিসমাস ট্রি সাজানো, বিশেষ খাবার পরিবেশন।
বড়দিন উপলক্ষে আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি আর নানা আয়োজনে উৎসবমুখর ছিল আটলান্টিক সিটি। দিবসটি ঘিরে আনন্দ-হাসি-গানে প্রাণে প্রাণ মিলেছিল এবং গির্জায় গির্জায় হয়েছে প্রার্থনা। এছাড়া ক্রিসমাস ট্রি আর সান্তাক্লজের উপহারে মেতে উঠে শিশুরা।
ক্যাসিনো শহর হিসাবে খ্যাত আটলান্টিক সিটির বিখ্যাত ক্যাসিনোগুলো বড়দিন উপলক্ষে নানা বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে। প্রবাসী বাংলাদেশিদের অনেকে এসব আনন্দ আয়োজনে পরিবারসহ অংশ নেন।
বড়দিনের পার্টিতে প্রবাসীরা নেচে গেয়ে আনন্দ উচ্ছাস প্রকাশ করেন। নিজেদের বাড়িঘর বাহারি আলোকসজ্জায় সজ্জিত করেন অনেক প্রবাসী। বড়দিনের আয়োজনে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষ্যণীয়।
বড়দিন উপলক্ষে অনেকে নিজেদের কর্মস্থলে উপহার বিনিময় করেন, আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের। এছাড়া পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মেলবন্ধনের এই দিনে খ্রিষ্ট ধর্মাবলম্বীরা আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যান। আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র বড়দিন উপলক্ষে শুভেচ্ছা জানান। সবার প্রত্যাশা বড়দিন সবার জন্য বয়ে আনবে সুখ ও সমৃদ্ধি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ