Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন কমিটির শপথ গ্রহণ

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: December 29, 2025 | 3:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়া : বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া (বিটিএসপি)-এর বার্ষিক সাধারণ সভা এবং নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত ২৭ ডিসেম্বর শনিবার আপার ডার্বির ঢাকা ক্লাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রায় ৩০০ সদস্যের উপস্থিতি অনুষ্ঠানকে পরিণত করে মিলনমেলায়।

সভায় সভাপতিত্ব করেন আজম মাহাবুবুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সমাজ কল্যাণ সম্পাদক কামরুল হাসান। পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বার্ষিক প্রতিবেদন উপস্থাপনে অফিস উদ্বোধন, সদস্যদের ছবি সংরক্ষণ ও “Member of the Electoral Book” প্রকাশ, ইফতার, পিকনিকসহ বিভিন্ন সামাজিক–সাংস্কৃতিক কর্মসূচির উল্লেখ করা হয়। বর্তমানে সদস্য সংখ্যা ৫০২ জন—আজীবন ২৯১ ও নিয়মিত ২১১।


সভায় জানানো হয়, ২০০৭ থেকে এখন পর্যন্ত ৮ জন সদস্যের ইন্তেকালে করেছেন। বর্তমান কমিটির সময় ৪ জন সদস্যের ইন্তেকালে সদস্য ও সংগঠনের পক্ষ থেকে মোট ১,৮৪,৭০০ ডলার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। কোষাধ্যক্ষ মাহিদুন্নবি (রুকু) আর্থিক প্রতিবেদন এবং প্রধান অডিটর মোহাম্মাদ ইউনুস নবী অডিট রিপোর্ট উপস্থাপন করেন। এজিএম উপলক্ষে ৩৮ জন আজীবন সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।
দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আমীর হোসাইনের পরিচালনায় নবনির্বাচিত কমিটি, উপদেষ্টা পরিষদ এবং নির্বাচন কমিশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি গোলাম মোস্তফা টিপু সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সদস্যদের রাতজুড়ে উপস্থিতি প্রমাণ করে—বিটিএসপি শুধু একটি সংগঠন নয়, বরং একে অপরের পাশে থাকা একটি পরিবার। নতুন কমিটির শপথ সংগঠনের ভবিষ্যৎ অগ্রযাত্রায় নতুন উদ্দীপনা যোগ করবে বলে আশা করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ