নিউইয়র্কে সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি কমিটি’র নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইংরেজি নববর্ষ উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি কমিটি ইনক এর নবনির্বাচিত কমিটির `অভিষেক ও ইংরেজি নববর্ষ ২০২৬’ ১ জানুয়ারি উদযাপিত হয়েছে। ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয় ‘সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি কমিটি ইনক্’এর অভিষেক অনুষ্ঠান।
প্রথম পর্বে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী রবিউজজামান এর সঞ্চালনায় নুতন বছরকে বরণ ও ব্রেকফাস্ট পার্টি অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরাআন তেলাওয়াত করেন পার্কচেস্টার ইসলামিক সেন্টারের খতিব ও ইমাম মাওলানা ওবায়দুল হক। পবিত্র গীতা পাঠ করেন প্রজ্ঞা সম্পাদক উওম কুমার সাহা। পরিবেশিত হয় বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সংগীত।
সংগঠনের প্রায়ত সদস্যদের স্মরণ, সংগঠনের বিগত দিনের কর্মকাণ্ড, সকল অংশগ্রহণকারী, স্পন্সর প্রতিষ্ঠানকে ধন্যবাদ জ্ঞাপনপুর্বক বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
শুরুতে প্রধান অতিথি বাংলাদেশ সোসাইটি ইনক এর ট্রাস্টি সদস্য বিশিষ্ট চিকিৎসক ডা. মোহাম্মদ এনামুল হক এমডিকে ফুলেল শুভেচ্ছা জানান খলিলুর রহমান রহমান, এম এ নাসির ও সুরাইয়া আলম লাকি।
শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সি, সদস্য সচিব বিজয় কৃষ্ণ সাহা, খন্দকার আব্দুল বাকি, খবির উদ্দিন ভূঁইয়া, ইন্জিনিয়ার আব্দুল খালেক।
স্বাগত বক্তব্য রাখেন বিজয় কৃষ্ণ সাহা, অভিষেক কমিটির আহবায়ক ও নির্বাচন কমিশনার। তিনি সকল উপস্থিত সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও সকল নির্বাচিত সদস্যকে পরিচয় করিয়ে দেন। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সি।
নব-নির্বাচিত কার্যকরী কমিটি ২০২৬-২০২৭ এর শপথ গ্রহণকারীরা হলেন: সভাপতি লিয়াকত আলী, সিনিয়র সহ-সভাপতি হাসান আলী, সহ-সভাপতি ছিলেন সরকার আব্দুল মজিদ, খবির উদ্দিন ভুঁইয়া, সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী রবি-উজ্জামান, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কোষাধ্যক্ষ এম এ নাসির, প্রচার সম্পাদক ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফারুক হোসেন, দপ্তর সম্পাদক মকবুল মিয়া, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কবি সুধাংশু কুমার মন্ডল, সাহিত্য ও গ্রনথাগার বিষয়ক সম্পাদক কবি আবু তাহের চৌধুরী, ক্রীড়া বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক হোসনেরা বেগম। নির্বাহী সদস্য ৮ জন যথাক্রমে আব্দুর রউফ, বিজয় কৃষ্ন সাহা, কর্পোরাল ( অব:) আব্দুল মতিন, কামাল উদ্দিন, আব্দুল রাজ্জাক, মোতাছির আলী দেওয়ান মন্জু, আহাদ তালুকদার বাবুল ও আব্দুল মজিদ।
নব-নির্বাচিত কমিটি সহ সকলের সুস্বাস্হ্য, রোগ মুক্তি, দীর্ঘআয়ু কামনায় আল্লাহর কাছে শুকরিয়া করে দোয়া পরিচালনা করেন সংগঠক জালাল চৌধুরী। এ উৎসবমুখর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুলধারার রাজনীতিবিদ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, কবি-সাহিত্যিক।
বিদায়ী সভাপতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান অতিথি ডা. মোহাম্মদ ইনামুল হক এমডি। শুভেচ্ছা বক্তব্য রাখেন, আতাউর রহমান সেলিম, সভাপতি, বাংলাদেশ সোসাইটি ইনক, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) মনজুর আহমেদ বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) হাবিবুর রহমান, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন ইউ.এস.এ ইনক্ এর সভাপতি মাহবুব আলম, বাংলাদেশ সোসাইটি ইনক এর সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ইনক্ এর পৃষ্ঠপোষক তোফায়েল আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মনজুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বশির মুন্সি, বীর মুক্তিযোদ্ধা জাহানঙ্গীর আলম, মুলধারার রাজনীতিবিদ আব্দুর রহিম বাদশা, জালালাবাদ এসোসিয়েশন ইনক’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, সিনিয়র সহ-সভাপতি মো: লুকমান হোসেন লুকু, সিপিএ জাকির চৌধুরী, আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক্’র সহ-সাধারণ সম্পাদক রেজা আব্দুল্লাহ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইর্য়ক ইনক্’র সভাপতি, শামিম আহমেদ, যুব ও ক্রিড়া সম্পাদক রায়হান পারভেজ, ডা: আব্দুস সবুর সভাপতি, বাংলাবাজার জামে মসজিদ ও নীতি নির্ধারক, সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউ.এস.এ ইনক্, অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, সোহান আহমেদ টুটুল, সভাপতি, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ ইনক, সাজুফতা সাহিত্য ক্লাবের সিইও কবি জুলি রহমান, সাঈদা কবির, সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান, মো: রেজাউল হক, গোল্ডেন এইজ হোম কেয়ার প্রমুখ ।
কেক কেটে নববর্ষ শুভেচ্ছা জানান প্রধান অতিথি ডাঃ মোহাম্মদ এনামূল হক এমডি। তিনি বলেন, নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা, রোগ মুক্ত, সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামানা করি।’ সিনিয়রা আমাদের শ্রদ্ধেয় ও পথ প্রদর্শক’। নব-নির্বাচিত কমিটিকে স্বাগত জানান, জানান শামিম আহমেদ, সভাপতি, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইর্য়ক ইনক্ই, ন্জিনিয়ার আব্দুল খালেক।
নব নির্বাচিত কমিটির প্রত্যাশা পুরণে অঙ্গীকার ব্যক্ত করেন, নবনির্বাচিত সভাপতি মো: লিয়াকত আলী।
কাজী রবিউজজামান বলেন, বৈরী আবহাওয়া এত ব্যাপক সাড়া দিয়েছেন, আমাকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন, এজন্য আপনাদের কাছে কৃত্বজ্ঞ।
আবৃত্তি করেন কবি সুধাংশু কুমার মন্ডল, কবি আবু তাহের চৌধুরী, কবি জালাল উদ্দিন রুমি ও সুরাইয়া আলম লাকী। অভিনয় করেন কবি সুধাংশু কুমার মন্ডল ও এম এ নাসির।
অনুস্ঠানে উপস্হিত ছিলেন আলতাফ হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা আহমেদ ভূঁইয়া, মুক্তিযোদ্ধা ড. এমডি শাহজাহান, সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ কাওছার, আসলাম হোসেন, এস. এম আনিসুর রহমান, ইব্রাহিম ইকবাল রেজা, শিরিন রেজা, আব্দুস সাওার, সুজাউল কবির চৌধুরী, মুহম্মদ খান, আব্দুস সালাম, আবু বকর সিদ্দিকী, আব্দুল মনসুর, মুরশিদ আলম, এম ডি মতিউর রহমান, মো: ফিরোজ জামান, মো: আব্দুল কুদ্দুস, এমডি জালাল উদ্দিন, প্রিন্সিপাল মোহাম্মদ সানাউল্লাহ, স্বপন তালুকদার, এমডি রেজাউল, সুনিল কুমার অধিকারী, পান্না লাল সাহা, সন্তোস কুন্ড, শ্যমাল কান্ত চন্দ, সিলেট দক্ষিন সুরমা ইউনাইটেড ইউএসএ ইনক্, আকবর আলী, এমডি মাজদার রহমান, মোহাম্মদ হোসেন, এমডি আকবর, হারুন অর রশিদ, মঞ্জুরুল বিপ্লব প্রমুখ ।
ইলেক্ট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়া মধ্যে উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ তফাদর চেয়ারম্যান মিলিনিয়াম টিভি, সাখাওয়াত হোসেন সেলিম সম্পাদক, ইউএসএ নিউজ অনলাইন ডটকম, কানু দত্ত ডিবিসি নিউজ, সুজন আহমেদ মীম টিভি, উওম কুমার সাহা, সম্পাদক ও প্রকাশক, প্রজ্ঞা নিউজ, ইয়াকুব আলী মিঠু ফটোগ্রাফার। প্রেস রিলিজ।
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women