বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধন করেছেন ২৯ হাজার প্রবাসী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনে ব্যাপক সাড়া পড়েছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ২৯ হাজার প্রবাসী ভোট প্রদানের জন্য এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন। নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে ৫ জানুয়ারি পর্যন্ত।
কনস্যুলেট জেনারেল অব বাংলাদেশ, নিউইয়র্ক সূত্রে জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসীরা নিবন্ধন করেন। ডাকযোগে তাদের কাছে ব্যালট পাঠানো হবে।
পূর্বঘোষিত সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ২৮ হাজার ৮১৬ জন ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেন। এরই মধ্যে ২২৯ জনের ঠিকানা ভুল লিপিবদ্ধ করা হয়েছে মর্মে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।
বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধনের সময়সীমা ৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে অ্যাপের মাধ্যমে নিবন্ধন এবং পূর্বে উল্লেখিত ভুল ঠিকানা সংশোধন করা যাবে। এর আগে সর্বশেষ সময়সীমা ছিল ২৫ ডিসেম্বর পর্যন্ত, যা প্রথম দফায় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এবার দ্বিতীয় দফায় সময়সীমা বাড়ানো হলেও নির্বাচন কমিশনের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সময়সীমা আর বাড়ানো হবে না।
কনস্যুলেট জেনারেলের ফেসবুক পেজে নিবন্ধনে সময়সীমা বাড়ানো এবং ভুল ঠিকানা প্রদানকারীদের এই সময়ে সংশোধনের আহ্বান জানানো হয়।
নিউইয়র্কে নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক জানান, প্রধান উপদেষ্টা প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রবাসীদের দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নের পথে। প্রবাসীরা এখন সরকার গঠন এবং তাদের প্রতিনিধি নির্বাচনে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করতে পারবেন।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








