Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ইনকাম ট্যাক্স রিটার্ন শুরু ২৬ জানুয়ারী সোমবার : আর্নড ইনকাম ক্রেডিটের পরিমাণ বৃদ্ধি

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: January 8, 2026 | 9:08 PM

সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে আগামী ২৬ জানুয়ারী সোমবার থেকে এবারের ইনকাম ট্যাক্স রিটার্ন শুরু হচ্ছে। কোনো জরিমানা ছাড়াই আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ২০২৫ ট্যাক্স বছরের ব্যক্তিগত ট্যাক্স ফাইল করা যাবে। এবারের ইনকাম ট্যাক্স রিটার্নে আর্নড ইনকাম ক্রেডিট, এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ গতবছরের চেয়ে আরো বাড়বে। আইআরএস’র বরাত দিয়ে ইউএসএনিউজঅনলাইন.কমকে আজ ৮ জানুয়ারি বৃহস্পতিবার এ তথ্য জানান নিউইয়র্কের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট ও আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।


আইআরএস’র বরাত দিয়ে এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম আরও জানান, কোনো জরিমানা ছাড়াই ২০২৫ ট্যাক্স বছরের ব্যক্তিগত ট্যাক্স ফাইল আগামী ১৫ এপ্রিল পর্যন্ত করা যাবে। তবে আবেদনের মাধ্যমে ৬ মাসের অটোমেটিক বর্ধিত সময় পাওয়া যাবে। এক্ষেত্রে জরিমানা এড়াতে ডিউ ট্যাক্স ১৫ এপ্রিলের মধ্যেই পরিশোধ করতে হবে। বর্ধিত সময় আবেদন ইলেকট্রনিক্যালি বা পেপার মাধ্যমে করা যায়। তবে নির্ধারিত চক্রবৃদ্ধি হারে জরিমানা প্রদান সাপেক্ষে সারা বছরই ট্যাক্স ফাইল করা যায়।
তিনি বলেন, এবছর ট্যাক্স ফাইল করতে হবে সতর্কতার সাথে। কেননা এ ট্যাক্স সিজনেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত কর হ্রাস ও সরকারি ব্যয় প্যাকেজ ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ কার্যকর হবে। আর্নড ইনকাম ক্রেডিটের পরিমাণ গত বছরের চেয়ে আরো বাড়বে।
মোহাম্মদ হাসেম জানান, এবারের ইনকাম ট্যাক্স রিটার্নে ২৫০০০ ডলার পর্যন্ত টিপসে ট্যাক্স দিতে হবে না। এ ট্যাক্স সিজনে সিঙ্গেল ফাইলিং এ ১২,৫০০ ডলার পর্যন্ত এবং ম্যারিড ফাইলিং জয়েন্টলী ২৫,০০০ ডলার পর্যন্ত ওভার টাইম ইনকামে ট্যাক্স ডিডাকশন পাওয়া যাবে।
এ ট্যাক্স সিজনে সিনিয়ার সিটিজেনদের ক্ষেত্রে সিঙ্গেল ফাইলিং এ ৬০০০ ডলার পর্যন্ত এবং ম্যারিড ফাইলিং জয়েন্টলী ১২,০০০ ডলার পর্যন্ত ইনকামে ট্যাক্স ডিডাকশন পাওয়া যাবে।
এছাড়া কার লোনের ক্ষেত্রে সর্বোচ্চ ১০,০০০ ডলার পর্যন্ত ট্যাক্স ডিডাকশন পাওয়া যাবে। প্রপার্টি ট্যাক্সের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০,০০০ ডলার পর্যন্ত পাওয়া যাবে ট্যাক্স ডিডাকশন।
এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানান, এ ট্যাক্স সিজনে প্রায় ১৬৪ মিলিয়ন ব্যক্তিগত ট্যাক্স রিটার্ন হবে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে আরও বিস্তারিত জানতে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন মোহাম্মদ হাসেম, আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, আইআরএস এনরোলমেন্ট এজেন্ট, আইআরএস সার্টিফাইয়িং এক্সসেপ্টেন্স এজেন্ট, এমবিএ ইন একাউন্টিং, কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস। জ্যাকসন হাইটস অফিস : ৩৭-২০, ৭৪ স্ট্রিট (২য় তলা), জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২, ফোন : ৭১৮-২০৫-৬০৪০, ৭১৮-২০৫-৬০১০; জ্যামাইকা অফিস : ১৬৭-১৮ হিলসাইড এভিনিউ (২য় তলা), জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২, ফোন : ৯২৯-৩৯৯-২০০৪, ৯২৯-৩৯৯-২০০৭ এবং বাফেলো অফিস : ১১১৪ ওয়ালডেন এভিনিউ, বাফেলো, নিউইয়র্ক ১৪২১১, ফোন : ৯১৭-৪৮৫-৯৯৬৯। যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV