Tuesday, 21 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

পেনসিলভেনিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: January 8, 2026 | 11:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : পেনসিলভেনিয়ার বিভিন্ন টাউনশিপ ও বরোর নির্বাচনে বিজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধিরা সম্প্রতি শপথ গ্রহণ করেছেন। ৫ জানুয়ারি আপার ডারবি টাউনশিপের কোষাধ্যক্ষ হিসেবে শপথ নেন মোহাম্মদ সাইদুজ্জামান ড্যানি এবং ৭ম ডিস্ট্রিক্টের কাউন্সিলওম্যান হিসেবে শপথ নেন সায়মা দিশা। একই দিনে হ্যাটফিল্ড টাউনশিপের ওয়ার্ড ৩ এর কমিশনার হিসেবে শপথ নেন শহিদুল পার্থ এবং হ্যাটফিল্ড বরোর কাউন্সিল সদস্য হিসেবে দায়িত্ব নেন সৈয়দা হক। পরবর্তীতে কমিশনারদের ভোটে শহিদুল পার্থ নির্বাচিত হন বোর্ড অব কমিশনার্সের ভাইস প্রেসিডেন্ট।
এছাড়াও ল্যান্সডেল বরো কাউন্সিল সদস্য হিসেবে শপথ নেন রাফিয়া রাজ্জাক, যিনি পরবর্তীতে কমিশনারদের ভোটে বোর্ড অব কমিশনার্সের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।
পেনসিলভেনিয়া সংবাদদাতা মোহাম্মদ ইসলাম জানান, এই শপথ গ্রহণ অনুষ্ঠানগুলো বাংলাদেশি কমিউনিটির জন্য ছিল এক ঐতিহাসিক ও গর্বের মুহূর্ত। প্রত‍্যকেই শপথ গ্রহণ করেন পবিত্র কোরআন হাতে নিয়ে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, আপার ডারবি, হ্যাটফিল্ড ও ল্যান্সডেল বরোতে তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত নারী প্রথমবারের মতো মুসলিম আমেরিকান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন।
নির্বাচিত প্রতিনিধিরা একসঙ্গে কাজ করে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV