Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মরণে নিউইয়র্কে স্মরণ সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: January 9, 2026 | 11:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ৫ জানুয়ারি  যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কর্মকর্তাদের উদ্যোগে এক বিশেষ দোয়া-মাহফিল ও স্মরণ সমাবেশ অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক সিটির উ্ডসাইডে একটি পার্টি হলে এ মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট।
দোয়া-মোনাজাতের পর অনুষ্ঠিত এই স্মরণ সমাবেশে স্বাগত বক্তব্য দেন মোশারফ হোসেন সবুজ। ফিরোজ আহমদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মঞ্জুর চৌধুরী, কাজী আজম, আকতার হোসেন বাদল, মাহফুজুল মাওলা নান্ন, বাসিত রহমান, এম এ খালেক, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, মুক্তিযোদ্ধা দলের সেক্রেটারি গোলাম হোসেন, ব্রঙ্কস কম্যুনিটি বোর্ডের মেম্বার ও বিএনপি নেতা শাহজাহান শেখ, যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য-সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি মাজহারুল ইসলাম জনি, মহিলা দলের নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন প্রমুখ। বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন মঈনউদ্দিন নাসের, আলী ইমাম, খন্দকার ফরহাদ, ড. শওকত আলী প্রমুখ।
আব্দুল লতিফ সম্রাট তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, তথা যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতির দায়িত্ব পালনকালে বেগম জিয়ার সাথে নানা কর্মকান্ড-দিকনির্দেশনার স্মৃতিচারণ করেন। আব্দুল লতিফ সম্রাট বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসীরা একজন সত্যিকারের নেতা হারিয়েছেন। এ ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV