পবিত্র মাহে রমাদান উপলক্ষ্যে মুনা একাডেমীর মুয়াল্লিম ট্রেনিং কোর্স-এর উদ্বোধন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আসন্ন পবিত্র রমাদান মাসে প্রতিবছরের ন্যায় ফ্রি সহীহ কুরআন তালিম কোর্স উপলক্ষ্যে মুনা একাডেমী প্রশিক্ষকদের জন্য আয়োজন করেছে মুয়াল্লিম ট্রেনিং কোর্স ২০২৬ । গত ১২ জানুয়ারী এই র্কোস উদ্বোধন করেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা -এর ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন।
হাসান আহমেদ নুমান- এর সঞ্চালনায় ইমাম জুনাঈদ হোসাইন-এর কুরআন তিলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন মুনা একাডেমীর ডিরেক্টর ও ন্যাশনাল এসসিটন্টে এক্সকিউিটভি ডিরেক্টর প্রফেসর ড. রুহুল আমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা -এর ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন সারা পৃথিবী থেকে মুয়াল্লিম ভাই-বোনদের অংশগ্রহনের জন্য মহান আল্লাহ তা’য়ালার শুকরিয়া এবং অংশগ্রহনকারীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মুনার এ প্রয়াসে আল্লাহ সাহায্য কামনা করেন |
ড. রুহুল আমিন তার স্বাগত বক্তব্যে পবিত্র কুরআন নাযিলের উদ্দেশ্য ও বিশুদ্ধভাবে কুরআন শিক্ষার গুরুত্ব সম্পর্কে তুলে ধরেন এবং এ কোর্সের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এছাড়াও মুনা একাডেমির প্রশিক্ষক ইমাম জুনাঈদ হোসাইন, এডমিন শাহিদী রিদওয়ান উপস্থিত ছিলেন।
এই ৫ দিনব্যাপী কোর্সের প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্টি স্কলার ও খ্যাতিসম্পন্ন প্রশিক্ষক শায়খ মাঈনুদ্দীন হাসান । বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২৪৬জনে মুয়াল্লিম অত্যন্ত আগ্রহের সাথে এ কোর্সে অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে, ফ্রি সহীহ কুরআন তা’লিম কোর্স আগামী ১ রামাদান শুরু হয়ে ১৬ রামাদান শেষ হবে ইন-শা-আল্লাহ।
*কোর্সের বিবরণ:*
📅 সময়সীমা: ১ম রমাদান – ১৬ই রমাদান
🕞 সময়: প্রতিদিন বিকাল ৩:৩০ – ৫:০০ (EST)
📍 মাধ্যম: Zoom
*📖 মুনা একাডেমী
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women