আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মলের ‘স্টেট অব দ্য সিটি’ ভাষণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ষ্টেটের আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র গত বাইশ জানুয়ারি তাঁর বার্ষিক ‘স্টেট অব দ্য সিটি’ ভাষণ প্রদান করেন। ওইদিন দুপুরে সিটির গোল্ডেন নাগেট ক্যাসিনোর বলরুমে মেট্রোপলিটান বিজনেস এন্ড সিটিজেনস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে ‘স্টেট অব দ্য সিটি’ ভাষণে মেয়র মার্টি স্মল চলতি বছর আটলান্টিক সিটির অগ্রযাএা অব্যাহত রাখার লক্ষ্যে তাঁর বিভিন্ন পরিকল্পনা, নগর কর্তৃপক্ষের বিভিন্ন বিভাগের লক্ষ্য ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এছাড়া বিগত বছরগুলোতে তাঁর বলিষ্ঠ নেতৃত্বে আটলান্টিক সিটির বিভিন্ন ক্ষেত্রে যে অগ্রগতি সাধিত হয়েছে তার বিস্তারিত বিবরনও তুলে ধরেন।
অনুষ্ঠানে ব্যবসায়ী, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সিটি কাউন্সিলরগণ, নগর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারাসহ বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
মেয়রের “স্টেট অব দ্য সিটি” ভাষন সম্পর্কে প্রবাসী বাংলাদেশী নেতৃবৃন্দ বলেন, মেয়র মার্টি স্মলের বার্ষিক ‘স্টেট অব দ্য সিটি’ ভাষণ আটলান্টিক সিটির অগ্রযাত্রায় একটি মাইলফলক। তাঁরা আরো বলেন, মেয়রের বলিষ্ঠ ও যোগ্য নেতৃত্বে আটলান্টিক সিটি তার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, মোঃ আইউব, বেলাল হোসেন, বেলাল উদ্দিন, মোঃ মামুন, মাহমুদ শাহ, মোঃ জাকির, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women