নিউইয়র্কে ‘মসজিদ লিডারস অ্যাসেম্বলি’ শীর্ষক আলোচনা সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ‘মসজিদ লিডারস অ্যাসেম্বলি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে ইউনাইটেড মসজিদ আন্ড মুসলিম এডমিনিস্ট্রেশন হাব অব নিউইয়র্ক (উম্মাহ এনওয়াই)। মুসলিম নেতৃত্বের ঐক্য ও সম্মিলিত উদ্যোগ জোরদার করতে ১০ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত এ ব্যতিক্রমী সভায় সিটির বিভিন্ন বরোর মসজিদের ইমাম, বোর্ড সদস্য, যুব পরিচালক ও কমিউনিটি পর্যায়ের দায়িত্বশীলরা অংশ নেন।
কমিউনিটি স্বাস্থ্য ও সেবামূলক উদ্যোগ মাসকেয়ার-এর সহযোগিতায় এ সভায় মুসলিম কমিউনিটিকে শুধু আধ্যাত্মিক নয়, সামাজিক ও মানসিক দিক থেকেও সমন্বিতভাবে সেবা দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। সেইসাথে ধর্মপ্রচার ও প্রসারে তৈরি হওয়া সমস্যাগুলো সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সামাজিক ন্যায়বিচার, নাগরিক অংশগ্রহণ ও যুব উন্নয়নসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় মসজিদ নেতৃত্বের মধ্যে কৌশলগত সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়। এতে বক্তারা বলেন, টেকসই অগ্রগতি নিশ্চিত করতে হলে কমিউনিটির ভেতর থেকেই নেতৃত্ব ও উদ্যোগ আসতে হবে।
সভায় অংশগ্রহণকারীরা বলেন, আমাদের সংখ্যা, প্রতিভা, আগ্রহ সবই আছে। এখন দরকার সমন্বয়। এই সমাবেশ সেই পথচলার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এমন সভা-সমাবেশ পারস্পরিক সৌহার্দ্য ও সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হয়। এমন আয়োজন একে অপরের কাছ থেকে শেখার সুযোগ তৈরি করে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে নিয়মিতভাবে এ ধরনের আলোচনা ও সমন্বয় সভা আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেন। তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নিউইয়র্কের মুসলিম কমিউনিটিকে আরও সংগঠিত ও শক্তিশালী করা সম্ভব হবে।
আয়োজকরা জানান, নিউইয়র্কে বর্তমানে এক মিলিয়নেরও বেশি মুসলিম জনগোষ্ঠী বসবাস করছে। এখানে চার শতাধিক মসজিদ রয়েছে। যেখানে প্রতিদিন অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান ধর্মচর্চা করেন। এ ধরনের সমন্বিত আয়োজনের মাধ্যমে মসজিদভিত্তিক মুসলিম নেতৃত্ব আরও সুসংহত ও কার্যকর হয়ে ওঠবে। কমিউনিটির সার্বিক উন্নয়নে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা।
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women