নিউইয়র্কে কাজী জহিরুল ইসলামের গবেষণা গ্রন্থ ‘কাজী জহিরুল ইসলামের কবিতা: শৈল্পিক সৌন্দর্য ও কৃৎকৌশল’ এর মোড়ক উন্মোচন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে কবি কাজী জহিরুল ইসলামের কবিতা নিয়ে প্রকাশিত গবেষণা গ্রন্থ ‘কাজী জহিরুল ইসলামের কবিতা: শৈল্পিক সৌন্দর্য ও কৃৎকৌশল’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি শনিবার নিউইয়র্কে নিবন্ধিত শিল্প–সাহিত্য সংগঠন ঊনবাঙালের আয়োজনে সংগঠনের এক সভায় ঘরোয়া পরিবেশে বইটির মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থটি রচনা করেছেন আবু তাহের সরফরাজ। এটি প্রকাশ করেছে প্রতিবিম্ব প্রকাশ। বইটির প্রচ্ছদ এঁকেছেন মোমিন উদ্দীন খালেদ।
আয়োজকেরা জানান, আড়াই দশক আগেই কবি আল মাহমুদ, ফজল শাহাবুদ্দীন ও আব্দুল মান্নান সৈয়দের মতো বিশিষ্ট কবিরা কাজী জহিরুল ইসলামের কবিতা নিয়ে আলোচনা করেছেন। সেই ধারাবাহিকতায় তার কবিতা নিয়ে গবেষণাধর্মী গ্রন্থ প্রকাশ সময়োপযোগী বলে মনে করছেন সাহিত্যবোদ্ধারা।
আশি পৃষ্ঠার এই গ্রন্থে নয়টি প্রবন্ধে কাজী জহিরুল ইসলামের কবিতার শৈল্পিক সৌন্দর্য, ছন্দ, ভাষাশৈলী, উপমা ও চিত্রকল্প বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি কবিতায় ব্যবহৃত মরমি ও সুফি দর্শন, আন্তর্জাতিক ভাবনা এবং দেশাত্মবোধের দিকগুলোও আলোচনায় এসেছে। গ্রন্থের একটি প্রবন্ধে কবির উদ্ভাবিত ক্রিয়াপদহীন কবিতা নিয়েও আলাদা আলোচনা রয়েছে, যা তার কবিতার স্বাতন্ত্র্য হিসেবে উল্লেখ করা হয়। আয়োজকেরা বলেন, গ্রন্থটি গবেষণামূলক হলেও ভাষা সহজ হওয়ায় তা পাঠযোগ্য হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত বন্ধু, শুভানুধ্যায়ী ও সাহিত্যপ্রেমীদের প্রতি কৃতজ্ঞতা জানান কবি কাজী জহিরুল ইসলাম। একই সঙ্গে বইটি ঢাকা থেকে নিউইয়র্কে নিয়ে আসার জন্য ঊনবাঙালের সদস্য মুন্না চৌধুরীর প্রতি ধন্যবাদ জানান তিনি।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes